আজ ৩ মার্চ। ১৮৮৭ সালের আজকের দিনে দৃষ্টি ও শ্রবণশক্তিহীন শিশু হেলেন কেলারের জীবনে শিক্ষক হিসেবে আবির্ভূত হন অ্যান সুলিভান। স্পর্শভিত্তিক অভিনব শিক্ষাপদ্ধতির মাধ্যমে কেলারের জীবনে আলো জ্বালান তিনি। পরবর্তীতে কেলার উচ্চশিক্ষা সম্পন্ন করে আন্তর্জাতিক বক্তা ও অধিকারকর্মী হিসেবে খ্যাতি অর্জন করেন।

এছাড়া আজকের দিনটি বিজ্ঞানের জগতে আলেকজান্ডার গ্রাহাম বেলের জন্ম এবং রাজনীতিতে বুলগেরিয়ার স্বাধীনতা লাভের মতো গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। ১৮৪৭ সালের এই দিনে টেলিফোনের প্রখ্যাত উদ্ভাবক গ্রাহাম বেল জন্মগ্রহণ করেন এবং ১৮৭৮ সালে অটোমান তুর্কিদের শাসন থেকে মুক্তি পায় বুলগেরিয়া।

এক নজরে দেখে নেয়া যাক, ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৮১৫ : আলজিয়ার্সের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করে।
১৮৪৫ : যুক্তরাষ্ট্রের ২৭তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায় ফ্লোরিডা।
১৮৬১ : ভূমিদাসদের মুক্তির লক্ষ্যে ডিক্রি জারি করেন রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার।
১৮৭৫ : কানাডার মন্ট্রিয়ালে প্রথম নিবন্ধিত হকি ম্যাচ অনুষ্ঠিত হয়।
১৮৮৭ : হেলেন কেলারকে পড়ানো শুরু করেন অ্যান সুলিভান।
১৯২৩ : টাইম সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯৬৯ : অ্যাপোলো-৯ মহাকাশযান উৎক্ষেপণ করা হয়।
১৯৯২ : বসনিয়া ও হার্জেগোভিনা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

জন্ম
১৮৩৯ : জামশেদজি টাটা, ভারতীয় শিল্পপতি।
১৮৪৫ : জর্জ ক্যান্টর, জার্মান গণিতবিদ।
১৮৪৭ : আলেকজান্ডার গ্রাহাম বেল, টেলিফোনের উদ্ভাবক।
১৯১১ : জিন হারলো, মার্কিন অভিনেত্রী।
১৯৫৯ : আইরা গ্লাস, মার্কিন বেতার ও টেলিভিশন উপস্থাপক।

মৃত্যু
১৯৫৯ : লু কস্টেলো, মার্কিন কৌতুক অভিনেতা।
১৯৮৩ : হার্জে, টিনটিনের স্রষ্টা।
১৯৮৭ : ড্যানি কে, হলিউড অভিনেতা।