আজ ১০ আগস্ট। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
৯৯১: ইংরেজ সেনাপতি ব্রিথনোথের নেতৃত্বে ইংরেজ বাহিনী এসেক্সের ম্যালডনে আক্রমণকারী ভাইকিংদের প্রতিরোধ করে।
১৫০০: পর্তুগিজ নাবিক দিয়েগো দিয়াজ প্রথম ইউরোপীয় হিসেবে মাদাগাস্কার আবিষ্কার করেন।
১৬৭৫: রাজা দ্বিতীয় চার্লস ও জ্যোতির্বিজ্ঞানী জন ফ্ল্যামস্টিড গ্রিনউইচে রয়্যাল অবজারভেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১৭৯২: ফ্রান্সে রাজতন্ত্রের বিরুদ্ধে প্যারিসে বিদ্রোহ শুরু হয়। এই বিপ্লব চলাকালে দেশটির রাজতন্ত্রের কার্যত পতন ঘটে। এ সময় রাজা লুই ষোড়শ ও তার স্ত্রী মেরি আঁতোয়ানেতকে কারারুদ্ধ করা হয়। পরে তাদের গিলোটিনে মৃত্যুদণ্ড দেয়া হয়।
১৭৯৩: প্যারিসে ল্যুভর জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
১৮০৯: ইকুয়েডর স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৮৯৭: জার্মান রসায়নবিদ ফেলিক্স হফম্যান অ্যাসপিরিনের মূল উপাদান অ্যাসিটাইলসালিসাইলিক অ্যাসিড তৈরি করেন।
১৯৪৫: সম্রাট হিরোহিতোর অবস্থান অপরিবর্তিত রাখার শর্তে জাপান আত্মসমর্পণের ইঙ্গিত দেয়।
১৯৯৪: দীর্ঘ ১৫৩ বছরের শাসন শেষে শেষ ব্রিটিশ সেনারা হংকং ছেড়ে যায়।
জন্ম
১৮৭৪: হারবার্ট হুভার, যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি।
১৯৫১: হুয়ান ম্যানুয়েল সান্তোস, কলম্বিয়ার রাষ্ট্রপতি ও নোবেল বিজয়ী।
১৯৬০: আন্তোনিও বান্দেরাস, স্পেনীয় অভিনেতা ও পরিচালক।
১৯৬২: সুজান কলিন্স, মার্কিন লেখক ও চিত্রনাট্যকার।
১৯৯৭: কাইলি জেনার, মার্কিন উদ্যোক্তা ও টেলিভিশন ব্যক্তিত্ব।
মৃত্যু
১৯১৫: হেনরি মসলে, ইংরেজ পদার্থবিজ্ঞানী।










