আজ ২৭ এপ্রিল। ১৮১০ সালের আজকের দিনে কালজয়ী লুডভিগ ফন বেটোফেনের হৃদয়ের গভীর অনুভূতি উজাড় করে ‘ফুর এলিজ’ নামে একটি চমৎকার পিয়ানোর সুর সৃষ্টি করেছিলেন। তবে ১৮৬৭ সালে তার মৃত্যুর কয়েক দশক পর এক গবেষক কম্পোজিশনটি খুঁজে পাওয়ার আগ পর্যন্ত এটি লোকচক্ষুর আড়ালেই ছিল। উৎসর্গপত্রে লেখা সেই রহস্যময় ‘এলিজ’ আসলে কে ছিলেন? আমরা এখনো নিশ্চিতভাবে জানি না যে বেটোফেন আসলে সুরটি কাকে উৎসর্গ করেছিলেন? কিংবা আদতে ‘এলিজ’ নামে বাস্তবে কোনো নারী ছিল কি-না।
অমীমাংসিত এ ধাঁধা দুশো বছর পরও সুরপিপাসুদের মনে সমানভাবে দোলা দেয়। এই সুরের মূর্ছনার পাশাপাশি আজকের দিনটি বিশ্ব রাজনীতি ও বিজ্ঞানের বহু ঐতিহাসিক পরিবর্তনের স্মারক।
একনজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১১২৪ : ডেভিড প্রথম স্কটল্যান্ডের রাজা হন।
১৮১০ : লুডভিগ ফন বেটোফেন বিখ্যাত কম্পোজিশন ‘ফুর এলিস’ রচনা করেন।
১৯৪০ : নাৎসি নেতা হাইনরিখ হিমলার আউশভিৎস বন্দিশিবির গঠনের নির্দেশ দেন।
১৯৪৫ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জার্মানির এলবে নদীর তীরে রুশ ও মার্কিন সেনারা একত্রিত হয়।
১৯৬১ : ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে সিয়েরা লিওন।
২০০৫ : এয়ারবাস এ-৩৮০ উড়োজাহাজ প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে।
জন্ম
১৮২০ : হার্বার্ট স্পেন্সার, ব্রিটিশ দার্শনিক।
১৮২২ : ইউলিসিস এস গ্র্যান্ট, যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রপতি।
১৮৯১ : সের্গেই প্রোকাফিয়েভ, বিখ্যাত ইউক্রেনীয় সংগীতকার ও সুরকার।
১৯৬৭ : উইলেম-আলেকজান্ডার, নেদারল্যান্ডসের বর্তমান রাজা।
মৃত্যু
১৫২১ : ফের্দিনান্দ মাগেলান, পর্তুগিজ নাবিক ও অভিযাত্রী।
১৯৩৭ : আন্তোনিও গ্রামসি, ইতালীয় রাজনৈতিক চিন্তাবিদ ও লেখক।












