আজ ২ এপ্রিল। ১৮৬৩ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ চলাকালীন ভার্জিনিয়ার রিচমন্ডে ঘটেছিল এক নজিরবিহীন ঘটনা। ইতিহাসে এটি ‘রিচমন্ড ব্রেড রায়ট’ বা রিচমন্ডের খাদ্য দাঙ্গা নামে পরিচিত। যুদ্ধের প্রভাবে সৃষ্ট চরম খাদ্যসংকট ও উচ্চমূল্যের প্রতিবাদে কয়েকশ নারী শহরের সরকারি গুদাম ও দোকানপাটে আক্রমণ চালান।
‘রক্ত অথবা রুটি’ স্লোগানে মুখরিত সেই মিছিল দমনে তৎকালীন কনফেডারেট প্রেসিডেন্ট জেফারসন ড্যাভিসকে নিজে উপস্থিত হয়ে গুলি চালানোর হুমকি দিতে হয়েছিল। সাধারণ মানুষের জীবন বাঁচানোর লড়াইয়ে আজকের দিনটি তাই ইতিহাসের এক অনন্য অধ্যায়।
একনজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৪৫৩ : তুর্কি বাহিনী কনস্টান্টিনোপল অবরোধ শুরু করে।
১৫১৩ : হুয়ান পন্স দে লিওন ফ্লোরিডাকে স্পেনের অধীনে দাবি করেন।
১৮০১ : হোরেশিও নেলসনের নেতৃত্বে ব্রিটিশ নৌবাহিনী কোপেনহেগেন যুদ্ধে ডেনমার্ককে পরাজিত করে।
১৮৬৩ : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার রিচমন্ডে চরম খাদ্য সংকটের প্রতিবাদে সাধারণ মানুষ দাঙ্গা শুরু করে। এ সময় ‘রুটি অথবা রক্ত’ স্লোগানে কেঁপে উঠেছিল শহর।
১৯১৭ : জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে মার্কিন কংগ্রেসে আহ্বান জানান প্রেসিডেন্ট উড্রো উইলসন।
১৯৩৫ : রাডার প্রযুক্তির পেটেন্ট পান রবার্ট ওয়াটসন-ওয়াট।
১৯৬৬ : সোভিয়েত মহাকাশযান লুনা-১০ প্রথমবারের মতো চাঁদের কক্ষপথে প্রবেশ করে।
১৯৮২ : আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করে।
জন্ম
১৮০৫ : হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন, ডেনিশ সাহিত্যিক।
১৯১৪ : অ্যালেক গিনেস, ব্রিটিশ অভিনেতা।
১৯৩৯ : মারভিন গেই, মার্কিন সংগীতশিল্পী ও সুরকার।
১৯৪৭ : ক্যামিল পাগলিয়া, মার্কিন শিক্ষাবিদ।
মৃত্যু
১৮৭২ : স্যামুয়েল মর্স, বৈদ্যুতিক টেলিগ্রাফের উদ্ভাবক।
১৯৮৭ : বাডি রিচ, মার্কিন জ্যাজ সংগীতশিল্পী।
১৯৯৮ : রব পিলাটাস, জার্মান পপ সংগীতশিল্পী।












