আজ ১৮ মার্চ। ১৬৬২ সালের আজকের দিনে ফরাসি গণিতবিদ ও উদ্ভাবক ব্লেইজ প্যাসকেলের হাত ধরে প্যারিসে বিশ্বের প্রথম গণপরিবহন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ঘোড়ায় টানা কোচের এ ব্যবস্থায় যাত্রীদের কাছ থেকে খুব সামান্যই ভাড়া নেয়া হতো। কোচগুলো নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট স্টপেজে এসে থামত। মোট পাঁচটি ভিন্ন রুটে এ কোচগুলো চলত। আর প্রতিটিতে আটজন করে যাত্রী বসার ব্যবস্থা ছিল।

প্যাসকেলের এ সেবা ধনী প্যারিসীয়দের কাছে বেশ জনপ্রিয় হলেও সাধারণ মানুষের অনেকেরই ভাড়া দেয়ার সামর্থ্য ছিল না। এর ফলে একপর্যায়ে ক্ষুব্ধ বাসিন্দারা কোচগুলো ভাঙচুর করতে শুরু করে। শেষ পর্যন্ত পকেটমারদের উৎপাত ও অতিরিক্ত ভিড়ের কারণে ১৬৬৭ সালে সেবাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। আধুনিক গণপরিবহন ব্যবস্থার আদি ভিত্তি হিসেবে দিনটি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

একনজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৬৬২ : প্যারিসে ব্লেইজ প্যাসকেলের হাত ধরে বিশ্বের প্রথম পাবলিক বাস সার্ভিস চালু হয়।

১৮৮১ : নিউইয়র্কে বার্নাম ও বেইলি সার্কাসের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

১৮৯০ : জার্মানির চ্যান্সেলর অটো ভন বিসমার্ক পদত্যাগ করেন।

১৯২২ : ভারতে অসহযোগ আন্দোলনের জন্য মহাত্মা গান্ধীকে ৬ বছরের জন্য কারাদণ্ড দেয়া হয়।

১৯৩১ : যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ইলেকট্রিক সেভার বা বৈদ্যুতিক ক্ষুর বিক্রি শুরু হয়।

১৯৪০ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পাশে থাকার অঙ্গীকার করে মুসোলিনি হিটলারের সঙ্গে সাক্ষাৎ করেন।

১৯৬৫ : সোভিয়েত নভোচারী আলেক্সেই লিওনভ প্রথম মানুষ হিসেবে মহাকাশে হাঁটেন।

১৯৯২ : শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানরা বর্ণবৈষম্য অবসানে সংস্কারের পক্ষে ভোট দেন।

জন্ম

১৮৩৭ : গ্রোভার ক্লিভল্যান্ড, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।

১৮৬৯ : নেভিল চেম্বারলেইন, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৭০ : কুইন লতিফাহ, আমেরিকান সংগীতশিল্পী ও অভিনেত্রী।

১৯৭৫ : সাটন ফস্টার, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

মৃত্যু

১৭৪৮ : রবার্ট ওয়ালপোল, ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী।

১৯১৩ : জর্জ প্রথম, গ্রিসের সাবেক রাজা।

১৯৮২ : টেডি পেন্ডারগ্রাস, জনপ্রিয় আমেরিকান সংগীতশিল্পী।