আজ ৭ মে। ১৯১৫ সালের আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন আয়ারল্যান্ড উপকূলে জার্মান সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায় যাত্রীবাহী জাহাজ লুসিটানিয়া। মাত্র ২০ মিনিটের মধ্যেই সাগরে তলিয়ে যায় বিশাল জাহাজটি। এ হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ প্রাণ হারান। এ ঘটনায় ১২৮ জন মার্কিন নাগরিকের মৃত্যু যুক্তরাষ্ট্রে তীব্র জনরোষ সৃষ্টি করে। আর এ ক্ষোভই শেষ পর্যন্ত দেশটিকে বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ার পথে ধাবিত করেছিল।

একনজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

৫৫৮ : ইস্তাম্বুলের হায়া সোফিয়ার গম্বুজ ধসে পড়ে।

১৭১৮ : নিউ অরলিয়ঁ শহর প্রতিষ্ঠিত হয়।

১৭৬৫ : ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ভিক্টরি প্রথম পানিতে ভাসানো হয়।

১৮২৪ : ভিয়েনায় প্রথমবারের মতো বিশ্বখ্যাত সুরকার বিটোফেনের নবম সিম্ফনি পরিবেশিত হয়।

১৮৬৭ : সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল ইংল্যান্ডে ডিনামাইট তৈরির পেটেন্ট লাভ করেন।

১৯১৫ : জার্মান সাবমেরিনের হামলায় ব্রিটিশ জাহাজ লুসিটানিয়া ডুবে প্রায় ১ হাজার ২০০ আরোহী নিহত হন।

১৯৪৫ : জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করলে ইউরোপে ৬ বছরের রক্তক্ষয়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

১৯৪৬ : বর্তমান বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সনি’ টোকিওতে যাত্রা শুরু করে।

১৯৫২ : আধুনিক কম্পিউটারের ভিত্তি ইন্টিগ্রেটেড সার্কিটের ধারণা প্রথম প্রকাশিত হয়।

১৯৯৪ : তিন মাস আগে চুরি হওয়া এডভার্ড মুঞ্চের বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য স্ক্রিম’ উদ্ধার করা হয়।

জন্ম

১৭৪৮ : অলিম্প ডি গুজেস, ফরাসি নারী লেখক ও সক্রিয় কর্মী।

১৮৪০ : পিওতর ইলিচ চাইকভস্কি, প্রখ্যাত রুশ সুরকার।

১৮৬১ : রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি ও নোবেলজয়ী বাঙালি সাহিত্যিক।

১৮৯২ : জোসিপ ব্রোজ টিটো, যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট।

১৯০১ : গ্যারি কুপার, প্রখ্যাত মার্কিন অভিনেতা।

১৯৩১ : সিদ্দিকা কবীর, পুষ্টি বিশেষজ্ঞ।

মৃত্যু

২০০০ : ডগলাস ফেয়ারব্যাঙ্কস জুনিয়র, জনপ্রিয় মার্কিন অভিনেতা।

১৯৯৮ : এডি র‍্যাবিট, মার্কিন গায়ক ও গীতিকার।

১৯৯২ : নাইজেল প্রেস্টন, ব্রিটিশ ড্রামার।

২০১৯ : সুবীর নন্দী, সঙ্গীতশিল্পী।