আজ ২৮ এপ্রিল। ২০০৪ সালের আজকের দিনে ইরাকের আবু গারিব কারাগারের ভয়ংকর বাস্তবতা প্রথমবার বিশ্বের সামনে আসে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস কারাগারটিতে যুদ্ধে বন্দিদের ওপর মার্কিন সেনাদের নির্যাতনের ছবি সম্প্রচার করে।

ছবিগুলো প্রকাশের পর সারা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। কারণ ছবিগুলো শুধু যুদ্ধক্ষেত্রের নিষ্ঠুরতাই প্রকাশ করেনি, বরং মানবাধিকার, সামরিক নীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছিল। যুদ্ধের ময়দান ছাপিয়ে কারাগারের চার দেয়ালের ভেতরে মানবাধিকারের যে চরম লঙ্ঘন ঘটেছিল, সেই বিভীষিকাময় স্মৃতি এখনো বিশ্ববাসীকে আতঙ্কিত করে।

একনজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৭৭০ : ক্যাপ্টেন জেমস কুক অস্ট্রেলিয়ার বোটানি উপসাগরে অবতরণ করেন।

১৮৪৮ : ফরাসি উপনিবেশগুলো থেকে দাসপ্রথা বিলুপ্ত করা হয়।

১৯৫৬ : ভিয়েতনাম থেকে সর্বশেষ ফরাসি সৈন্য প্রত্যাহার করা হয়।

১৯৬৭ : মুহাম্মদ আলী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে বিশ্ব শিরোপা হারান।

১৯৬৯ : টানা ১১ বছর ক্ষমতায় থাকার পর ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস দ্য গল পদত্যাগ করেন।

২০০১ : মার্কিন ধনকুবের ডেনিস টিটো বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক হিসেবে মহাকাশ যাত্রা করেন।

২০০৪ : আবু গারিব কারাগারে বন্দিদের নির্যাতনের ছবি প্রকাশিত হয়।

জন্ম

১৯২৬ : হারপার লি, মার্কিন ঔপন্যাসিক।

১৯৩৭ : সাদ্দাম হোসেন, ইরাকের সাবেক রাষ্ট্রপতি।

১৯৪৭ : হুমায়ুন আজাদ, বাংলাদেশি লেখক।

১৯৭৪ : পেনেলোপে ক্রুজ, স্প্যানিশ অভিনেত্রী।

১৯৮২ : কোয়েল মল্লিক, ভারতীয় বাংলার বিখ্যাত অভিনেত্রী।

১৯৮৭ : সামান্থা আক্কিনেনি, দক্ষিন ভারতীয় অভিনেত্রী ও মডেল।

মৃত্যু

১৯৯৯ : স্যার আলফ রামজি, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবল কোচ।

২০২০ : জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশি প্রকৌশলী ও জাতীয় অধ্যাপক।

২০২১ : অনীশ দেব, বাঙালি পদার্থবিদ, বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক।