আজ ১৯ জুন। ১৮৬৫ সালের আজকের এ দিনে মার্কিন গৃহযুদ্ধের অবসানের খবর এবং টেক্সাসে দাসপ্রথা অবসানের ঘোষণা নিয়ে ইউনিয়ন বাহিনীর সৈন্যরা টেক্সাসের গালভেসটন শহরে পৌঁছায়। এই ঘটনা পরে জুনেটিন্থ নামে পরিচিত হয় এবং বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে এই দিনে জাতীয় ছুটির উদযাপিত হয়।
এই দিনে আরও যা ঘটেছিল
১৯১০: যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বাবা দিবস পালিত হয়।
১৯৫৩: সোভিয়েত ইউনিয়নের কাছে মার্কিন পারমাণবিক গোপন তথ্য সরবরাহের ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত দম্পতি জুলিয়াস রজেনবার্গ ও এথেল রজেনবার্গের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৯৬৩: সোভিয়েত নভোচারী ভ্যালেন্টিনা তেরেশকোভা সফলভাবে পৃথিবীতে অবতরণ করেন। এর মাধ্যমে তিনি ইতিহাসের প্রথম নারী হিসেবে মহাকাশযাত্রা সম্পন্ন করেন।
১৯৬৪: যুক্তরাষ্ট্রের সিনেটে ঐতিহাসিক সিভিল রাইটস অ্যাক্ট ১৯৬৪ অনুমোদন পায়।
১৯৭৫: শিকাগোর কুখ্যাত অপরাধচক্রের সাবেক প্রধান স্যাম গিয়াঙ্কানা নিজ বাড়ির বেজমেন্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হত্যাকাণ্ডটির রহস্য আজও উদ্ঘাটিত হয়নি।
১৯৮৭: মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেন, সরকারি স্কুলে বিবর্তন তত্ত্ব পড়ালে বাধ্যতামূলকভাবে ক্রিয়েশন সায়েন্স (সৃষ্টিতত্ত্ব) পড়ানোর যে আইন লুজিয়ানা অঙ্গরাজ্যে চালু ছিল, তা অসাংবিধানিক।
জন্ম
১৬২৩: প্যাসকেল, ফরাসি গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও দার্শনিক ।
১৯৪৭: সালমান রুশদি, বিখ্যাত ব্রিটিশ-ভারতীয় ঔপন্যাসিক।
১৯৬২: পওলা আব্দুল, মার্কিন গায়িকা, নৃত্যপরিচালক ও টেলিভিশন ব্যক্তিত্ব ।
১৯৮৭: মঈন আলী, ব্রিটিশ ক্রিকেটার।
মৃত্যু
১৫১৯: প্রথম ম্যাস্কিমিলয়ান, রোমান সম্রাট।
১৯৯৩: উইলিয়াম গোল্ডিং, নোবেলজয়ী ব্রিটিশ ঔপন্যাসিক এবং বিখ্যাত উপন্যাস লর্ড অফ দ্য ফ্লাইসের লেখক।
২০১৩: জেমস গ্যানডলফিনি, জনপ্রিয় মার্কিন অভিনেতা।










