আজ ১৮ নভেম্বর। ৯৭৮ সালের এই দিনে জোনসটাউনে পিপলস টেম্পল ধর্মীয় সম্প্রদায়ের নেতা জিম জোনসের নির্দেশে তার প্রায় ৯০০ অনুসারী গায়ানার জঙ্গলে আত্মহত্মা করেন। এ ঘটনা বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেয় ও ধর্ম-আন্দোলনকে ঘিরে নতুন প্রশ্ন তোলে। এই মর্মান্তিক ঘটনাটি ইতিহাসে জোনসটাউন গণহত্যা নামে পরিচিত। এছাড়াও আজকের দিনে ঘটেছে আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১২১০ : পোপ ইনোসেন্ট তৃতীয় পবিত্র রোমান সম্রাট অটো চতুর্থকে ধর্মচ্যুত করেন।

১৪৯৭ : পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কেপ অফ গুড হোপে পৌঁছান।

১৬২৬ : রোমে নতুন সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জা উদ্বোধন করা হয়।

১৮২০ : মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন নাথানিয়েল বি পালমার অ্যান্টার্কটিকা দেখতে পান।

১৯০৯ : যুক্তরাষ্ট্র নিকারাগুয়া আক্রমণ শুরু করে।

১৯১৬ : প্রথম সোম যুদ্ধ অবশেষে বন্ধের নির্দেশ দেন জেনারেল ডগলাস হেইগ।

১৯১৮ : লাতভিয়া রাশিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৯২৮ : ওয়াল্ট ডিজনির প্রথম সবাক কার্টুন স্টিমবোট উইলি মুক্তি পায়। এর মাধ্যমে মিকি মাউসের জন্ম হয়।

১৯৭৬ : স্পেনের সংসদে গণতন্ত্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।

১৯৭৮ : গায়ানায় পিপলস টেম্পল সম্প্রদায়ের নেতা জিম জোন্স ও তার অনুসারীদের গণমৃত্যুর ঘটনা ঘটে।

জন্ম

১৯৬৪ : ডায়ানা ক্রল, সংগীতশিল্পী।

১৯৩৮ : রবার্ট নোজিক, দার্শনিক।

১৯৩০ : চিনুয়া আচেবে, লেখক।

১৯০৭ : বার্গেস মেরেডিথ, অভিনেতা।

১৮৯৬ : অজওয়াল্ড মোজলি, রাজনীতিক।

মৃত্যু

১৯২২ : মার্সেল প্রুস্ত, লেখক।

১৯৭২ : ড্যানি হুইটেন, গিটারিস্ট।