আজ ২৬ মার্চ। ১৭৫২ সালের আজকের দিনে ব্রিটেনে কার্যকর করা হয়েছিল ঐতিহাসিক ‘মার্ডার অ্যাক্ট’ বা হত্যা আইন। এ আইনে খুনের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদের কঠোর শাস্তির পাশাপাশি তাদের মরদেহ ব্যবচ্ছেদের অনুমতি দেয়া হয়েছিল। মূলত শল্যচিকিৎসকদের গবেষণার জন্য প্রয়োজনীয় মরদেহের সংকট মেটাতেই অদ্ভুত ও কঠোর এ আইন প্রণয়ন করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত আইনটি প্রত্যাশিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ১৮৩২ সালে অ্যানাটমি অ্যাক্টের মাধ্যমে এর অধিকাংশ ধারা বাতিল করা হয়। চিকিৎসা বিজ্ঞানের ক্রমবিকাশ ও আইনি ইতিহাসে এটি এক বিতর্কিত আবার গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৭৫২ : ব্রিটেনে ‘মার্ডার অ্যাক্ট’ প্রণয়ন করা হয়। এ আইনে খুনিদের দেহ গবেষণার জন্য ব্যবহারের অনুমতি দেয়া হয়।
১৭৮০ : রবিবারভিক্তি প্রথম ব্রিটিশ সাপ্তাহিক ব্রিটিশ গেজেট ও সানডে মনিটর প্রকাশিত হয়।
১৮১২ : ভেনেজুয়েলার কারাকাসে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়।
১৮৬৩ : পশ্চিম ভার্জিনিয়ায় ভোটের মাধ্যমে ধীরে ধীরে দাসপ্রথা বিলুপ্তির অনুমোদন দেয়া হয়।
১৯৪৫ : যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিত্রবাহিনী জাপানের ইও জিমা দ্বীপ দখল করে।
১৯৫৩ : ডক্টর জোনাস সাল্ক পোলিও রোগের টিকা আবিষ্কারের ঘোষণা দেন।
১৯৭১ : পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশ।
১৯৭৯ : মিসর ও ইসরায়েল শান্তিচুক্তির মাধ্যমে ৩০ বছরের যুদ্ধের অবসান ঘটায়।
১৯৮৯ : সোভিয়েত ইউনিয়নে অনুষ্ঠিত প্রথম অবাধ নির্বাচনে বরিস ইয়েলৎসিন জয়লাভ করেন।

জন্ম
১৯৭৩ : ল্যারি পেজ, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও উদ্যোক্তা।
১৯৪১ : রিচার্ড ডকিন্স, ব্রিটিশ জীববিজ্ঞানী ও লেখক।
১৯৩১ : লিওনার্ড নিময়, মার্কিন অভিনেতা।
১৯২৫ : পিয়ের বুলেজ, ফরাসি সুরকার ও সংগীত পরিচালক।

মৃত্যু
১৮২৭ : লুডভিগ ভান বেটোফেন, জার্মান সুরকার।
১৮৯২ : ওয়াল্ট হুইটম্যান, মার্কিন কবি।
১৯২৩ : সারা বার্নহার্ড, ফরাসি অভিনেত্রী।
১৯৫৯ : রেমন্ড চ্যান্ডলার, রহস্য উপন্যাসিক।