আজ ২১ মার্চ। ১৯৬৩ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উপসাগরের আলকাট্রাজ দ্বীপের কুখ্যাত কারাগারটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়। উচ্চ পরিচালনা ব্যয়ের কারণে সরকার এটি বন্ধের সিদ্ধান্ত নেয়। আল কাপোনের মতো কুখ্যাত অপরাধীদের এ দ্বীপে বন্দি রাখা হতো। দীর্ঘ ২৯ বছরের ইতিহাসে ৩৬ জন বন্দি এখান থেকে পালানোর চেষ্টা করেছিলেন, যাদের মধ্যে পাঁচজন আজও নিখোঁজ। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে প্রতি বছর লাখো দর্শনার্থীর সমাগম ঘটে।
এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৪১৩ : প্রিন্স হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে সিংহাসনে বসেন।
১৭৮৮ : যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮৫৬টি ভবন ধ্বংস হয়।
১৯২৫ : স্কটল্যান্ডের এডিনবার্গে মারেফিল্ড স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
১৯৩০ : কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স কেন্টাকিতে বিখ্যাত চেইন শপ কেএফসি প্রতিষ্ঠা করেন।
১৯৩৫ : পারস্যের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘ইরান’ রাখা হয়।
১৯৪৫ : বিখ্যাত অভিনেতা হামফ্রে বোগার্ট লরেন ব্যাকলকে বিয়ে করেন।
১৯৬৩ : আলকাট্রাজ দ্বীপের কারাগার আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়।
১৯৬৫ : মার্টিন লুথার কিং জুনিয়র আলাবামায় নাগরিক অধিকার পদযাত্রা শুরু করেন।
১৯৭৫ : ইথিওপিয়ায় ৩ হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে।
১৯৯০ : নামিবিয়া দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
জন্ম
১৯৪৯ : স্লাভয় জিজেক, স্লোভেনীয় দার্শনিক।
১৯৫৮ : গ্যারি ওল্ডম্যান, ব্রিটিশ অভিনেতা।
১৯৬১ : লোথার ম্যাথাউস, জার্মান ফুটবলার।
১৯৬২ : রোজি ও’ডোনেল, আমেরিকান বিনোদন ব্যক্তিত্ব।
১৯৮৫ : অ্যাড্রিয়ান পিটারসন, আমেরিকান ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
১৯৮৫ : মাইকেল রেডগ্রেভ, ব্রিটিশ অভিনেতা।
১৯৯১ : লিও ফেন্ডার, বৈদ্যুতিক গিটারের উদ্ভাবক।
১৯৯৯ : আর্নি ওয়াইজ, ব্রিটিশ কৌতুক অভিনেতা।












