আজ ১৩ নভেম্বর। ১৯৮২ সালের এই দিনে মার্কিন সৈনিকদের শ্রদ্ধা জানাতে ওয়াশিংটন ডিসিতে উদ্বোধন করা হয় ভিয়েতনাম ভেটেরান্স মেমোরিয়াল। এটি ছিল ইংরেজি ‘V’ আকৃতির কালো গ্রানাইটের দেয়াল। এতে সংঘাতে নিহত হওয়া প্রায় ৫৭ হাজার মার্কিন সেনার নাম কালো গ্রানাইট পাথরে খোদাই করা আছে। এছাড়াও আজকের দিনে ঘটেছে আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১০০২ : ইংল্যান্ডের রাজা ইথেলরেড দ্বিতীয় ড্যানিশ অধিবাসীদের গণহত্যার নির্দেশ দেন।
১৮৫১ : লন্ডন ও প্যারিসের মধ্যে প্রথমবারের মতো টেলিগ্রাফ সংযোগ স্থাপিত হয়।
১৯০৭ : ফরাসি সাইক্লিস্ট পল কর্নু প্রথম দ্বি-রটার হেলিকপ্টার উড্ডয়ন করেন।
১৯৫৬ : যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আলাবামার বাসে জাতিগত পৃথকীকরণকে অসাংবিধানিক ঘোষণা করে।
১৯৭১ : নাসার মেরিনার-৯ মহাকাশযান মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে।
১৯৭৯ : প্রায় এক বছর বন্ধ থাকার পর প্রকাশিত হয় দ্য টাইমস পত্রিকা। একই দিনে রোনাল্ড রিগান মার্কিন প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করেন।
১৯৮০ : ভয়েজার-১ মহাকাশযান থেকে শনি গ্রহের প্রথম নিকটবর্তী ছবি পাঠানো হয়।
১৯৮২ : ওয়াশিংটনে ভিয়েতনাম ভেটেরান্স মেমোরিয়াল উদ্বোধন করা হয়, যেখানে নিহত ৫৭ হাজার ৯৩৯ মার্কিন সৈনিকের নাম খোদাই করা আছে।
১৯৮৫ : কলম্বিয়ায় নেভাদো দেল রুইজ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রায় ২৩ হাজার মানুষের মৃত্যু হয়।
২০০১ : মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বিদেশী নাগরিকদের সামরিক ট্রাইব্যুনালে বিচার করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
জন্ম
১৩১২ : তৃতীয় এডওয়ার্ড, ইংল্যান্ডের রাজা।
১৮৫০ : রবার্ট লুই স্টিভেনসন, ব্রিটিশ লেখক।
১৯৫৫ : হুপি গোল্ডবার্গ, মার্কিন অভিনেত্রী।
১৯৬৯ : গেরার্ড বাটলার, স্কটিশ অভিনেতা।
১৯৬৯ : আয়ান হিরসি আলি, ডাচ রাজনীতিক।
মৃত্যু
১৭৭০ : জর্জ গ্রেনভিল, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী।
১৮৬৮ : জিওয়াকিনো রোসিনি, ইতালীয় সুরকার।
১৯০৩ : কামিল পিসারো, ফরাসি চিত্রশিল্পী।
১৯৭৩ : এলসা স্কিয়াপারেলি, ইতালীয় ফ্যাশন ডিজাইনার।
১৯৯১ : ডন ‘সুগারকেন’ হ্যারিস, মার্কিন সঙ্গীতশিল্পী।












