আজ ২৫ এপ্রিল। ১৮৮৬ সালের আজকের দিনে প্রখ্যাত নিউরোলজিস্ট সিগমুন্ড ফ্রয়েড ভিয়েনায় ব্যক্তিগতভাবে তার চিকিৎসক জীবনের প্রথম দিনটি শুরু করেছিলেন। মজার বিষয় হলো, পত্রিকায় তার বসার সময় জানিয়ে বিজ্ঞাপন দিলেও সেদিন একজন রোগীও তার চেম্বারে আসেননি। পরে অবশ্য সেই ফ্রয়েডই মনোবিজ্ঞানের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন।
এছাড়া আজকের দিনেই ডিএনএর গঠন নিয়ে যুগান্তকারী গবেষণা প্রকাশিত হয়। আর মহাকাশে পাঠানো হয় হাবল টেলিস্কোপ।
একনজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৭১৯ : ড্যানিয়েল ডিফোর বিখ্যাত উপন্যাস ‘রবিনসন ক্রুসো’ প্রকাশিত হয়।
১৮৫৯ : সুয়েজ খাল নির্মাণের কাজ শুরু হয়।
১৮৮৬ : সিগমুন্ড ফ্রয়েড ব্যক্তিগত চিকিৎসক হিসেবে প্রথম দিন কাজ শুরু করেন।
১৯৫৩ : বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক ও জেমস ওয়াটসন ডিএনএর গঠন আবিষ্কারের তথ্য প্রকাশ করেন।
১৯৭৪ : পর্তুগালে ‘কার্নেশন বিপ্লব’ এর মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটে।
১৯৯০ : মহাকাশযান ডিসকভারি হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রকে কক্ষপথে স্থাপন করে।
জন্ম
১৫৯৯ : অলিভার ক্রমওয়েল, ইংরেজ রাষ্ট্রনায়ক।
১৯১৭ : এলা ফিটজেরাল্ড, মার্কিন সংগীতশিল্পী।
১৯৪০ : আল পাচিনো, মার্কিন অভিনেতা।
১৯৭৬ : টিম ডানকান, মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
মৃত্যু
১৮৭৫ : ত্রিনলে গ্যাতসো, দ্বাদশ দালাই লামা।
১৯৯৫ : জিঞ্জার রজার্স, হলিউড অভিনেত্রী।
২০০২ : লিসা ‘লেফট আই’ লোপেস, মার্কিন সংগীতশিল্পী।












