আজ ৪ ফেব্রুয়ারি। ১৯৪৫ সালের আজকের দিনে শুরু হয়েছিল ঐতিহাসিক ‘ইয়াল্টা সম্মেলন’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জার্মানির পতন নিশ্চিত করতে এবং যুদ্ধ-পরবর্তী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের অংশগ্রহণে বৈঠক অনুষ্ঠিত হয়। আর এ বৈঠকই পরবর্তী কয়েক দশকের বৈশ্বিক রাজনীতির ভিত্তি গড়ে দেয়। এছাড়া আজকের দিনেই ১৯৪৮ সালে শ্রীলঙ্কা ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
৯৬০ : চীনে ঝাও কুয়াংইন সং রাজবংশের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
১৭৮৯ : যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জর্জ ওয়াশিংটন।
১৭৯৪ : ফরাসি ন্যাশনাল কনভেনশন দাসপ্রথা বিলুপ্তির ঘোষণা দেয়।
১৯৪৫ : ইয়াল্টা সম্মেলন শুরু হয়। এতে যুদ্ধোত্তর ইউরোপের পরিকল্পনা নির্ধারিত হয়।
১৯৪৮ : ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে শ্রীলঙ্কা।
১৯৬৯ : ইয়াসির আরাফাত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) চেয়ারম্যান নিযুক্ত হন।
২০০৪ : মার্ক জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি থেকে ফেসবুক চালু করেন।
জন্ম
১৪৯৪ : ফ্রাঁসোয়া রাবলে, ব্যঙ্গসাহিত্যিক।
১৯১৩ : রোজা পার্কস, নাগরিক অধিকার আন্দোলনকর্মী।
১৯১৮ : আইডা লুপিনো, অভিনেতা ও নির্মাতা।
১৯৪৭ : ড্যান কুয়েল, রাজনীতিবিদ।
১৯৭৩ : অস্কার দে লা হোয়া, বক্সার।
মৃত্যু
২১১ : সেপটিমিয়াস সেভেরাস, রোমান সম্রাট।
১৯৭৫ : লুই জর্ডান, সংগীতশিল্পী।
১৯৮৩ : ক্যারেন কার্পেন্টার, সংগীতশিল্পী।












