আজ ১৪ মার্চ। ১৯৫০ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তাদের কুখ্যাত শীর্ষ ১০ ফেরারির তালিকা প্রথমবারের মতো প্রকাশ করে। সংস্থাটির তৎকালীন পরিচালক জে এডগার হুভার এ উদ্যোগের সূচনা করেন। উদ্দেশ্য ছিল দেশের সবচেয়ে বিপজ্জনক পলাতক অপরাধীদের দ্রুত গ্রেফতারে সাধারণ মানুষের সহায়তা নেয়া।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অপরাধের ধরন বদলেছে, আর তার প্রতিফলন পড়েছে এ তালিকাতেও। বিভিন্ন সময় এতে ব্যাংক ডাকাত, সংগঠিত অপরাধচক্রের সদস্য, এমনকি আন্তর্জাতিক সন্ত্রাসীদের নামও যুক্ত হয়েছে। ওসামা বিন লাদেন কিংবা টেড বান্ডির মতো কুখ্যাত অপরাধীর নামও এ তালিকায় ছিল। অপরাধ দমনে জনসম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে আছে এ উদ্যোগ।
এক নজরে দেখে নেয়া যাক, ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৮০০ : লুইজি কিয়ারামন্তি পোপ সপ্তম পায়াস নামে দায়িত্ব গ্রহণ করেন।
১৮০১ : উইলিয়াম পিটের পদত্যাগের পর হেনরি অ্যাডিংটন ব্রিটেনের প্রধানমন্ত্রী হন।
১৮৮৫ : লন্ডনের স্যাভয় থিয়েটারে গিলবার্ট ও সুলিভানের হাস্যরসাত্মক অপেরা ‘মিকাডো’ প্রথমবারের মতো মঞ্চস্থ হয়।
১৯১৫ : ফকল্যান্ড দ্বীপপুঞ্জের যুদ্ধের পর ধাওয়া খেয়ে জার্মান যুদ্ধজাহাজ ড্রেসডেন চিলির উপকূলে ডুবিয়ে দেয়া হয়।
১৯২৩ : ওয়ারেন জি হার্ডিং প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কর দেন।
১৯৩৯ : নাৎসি জার্মানি চেকোস্লোভাকিয়া প্রজাতন্ত্র দখল করে নেয়।
১৯৫০ : এফবিআই তাদের কুখ্যাত ‘শীর্ষ ১০ ফেরারি’র তালিকা প্রকাশ করে।
১৯৫৮ : দক্ষিণ আফ্রিকা সরকার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করে।
১৯৮৩ : তেলের দাম ২৩ বছরের মধ্যে প্রথমবারের মতো কমানোর সিদ্ধান্ত নেয় ওপেক।
১৯৯১ : দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর বার্মিংহাম সিক্স জেল থেকে মুক্তি পান।
জন্ম
১৮৭৯ : আলবার্ট আইনস্টাইন, আধুনিক পদার্থবিজ্ঞানের জনক।
১৯৩৩ : মাইকেল কেইন, ব্রিটিশ অভিনেতা।
১৯৩৩ : কুইন্সি জোন্স, আমেরিকান গীতিকার ও রেকর্ড প্রযোজক।
১৯৬৫ : আমির খান, জনপ্রিয় ভারতীয় অভিনেতা।
১৯৮৮ : স্টিফেন কারি, আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।
মৃত্যু
১৮৮৩ : জার্মান দার্শনিক ও সমাজবিজ্ঞানী কার্ল মার্ক্স।
১৯৯১ : ডক পমাস, আমেরিকান গীতিকার।












