আজ ২১ ফেব্রুয়ারি। ১৯৬৫ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে একটি সভায় ভাষণ দেয়ার সময় আততায়ীর গুলিতে নিহত হন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের নেতা ম্যালকম এক্স। মাত্র ৩৯ বছর বয়সে এ তেজস্বী নেতার প্রস্থান বিশ্বজুড়ে নাগরিক অধিকার ও বর্ণবাদবিরোধী আন্দোলনকে গভীরভাবে নাড়া দিয়েছিল। ১৯২৫ সালে নেব্রাস্কায় জন্ম নেয়া ম্যালকম সারাজীবন কৃষ্ণাঙ্গদের আত্মমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে গেছেন।

১৯৫২ সালের আজকের দিনে রাষ্ট্রভাষা আন্দোলনে অকাতরে জীবন দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। দিনটি স্মরণে বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১১৭৩ : তৃতীয় পোপ আলেকজান্ডার ক্যান্টারবেরির আর্চবিশপ থমাস বেকেটকে সাধু হিসেবে ঘোষণা করেন।
১৪৩১ : ধর্মদ্রোহের অভিযোগে জোয়ান অব আর্কের বিচার কার্যক্রম শুরু হয়।
১৭৯৭ : ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে ত্রিনিদাদ।
১৮৪৮ : লন্ডনে কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলসের ‘কমিউনিস্ট ইশতেহার’ প্রকাশিত হয়।
১৯১৬ : প্রথম বিশ্বযুদ্ধে ভার্দুনের যুদ্ধ শুরু হয়।
১৯২২ : মিসরকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ব্রিটেন।
১৯৬৫ : নিউইয়র্কে সমাবেশ চলাকালে ম্যালকম এক্স গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

জন্ম
১৯২১ : জন রলস, মার্কিন দার্শনিক।
১৯২৪ : রবার্ট মুগাবে, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট।
১৯৩৭ : হ্যারাল্ড পঞ্চম, নরওয়ের রাজা।
১৯৫৫ : কেলসি গ্রামার, মার্কিন অভিনেতা।
১৯৬২ : ডেভিড ফস্টার ওয়ালেস, মার্কিন লেখক।

মৃত্যু
১৯৪৫ : এরিক লিডেল, অলিম্পিক দৌড়বিদ ও খ্রিস্টান মিশনারি।
১৯৭৬ : ফ্লোরেন্স ব্যালার্ড, সংগীতশিল্পী।
১৯৯১ : মার্গট ফনটেইন, ইংলিশ ব্যালে নৃত্যশিল্পী।