আজ ১৪ ফেব্রুয়ারি। ইতিহাসের পাতায় আজকের দিনটি ভালোবাসা দিবস হিসেবে পরিচিত হলেও ১৯২৯ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ঘটে আলোচিত ‘ভ্যালেন্টাইন ডে হত্যাকাণ্ড’। এটি "সেন্ট ভ্যালেন্টাইন’স ডে ম্যাসাকার" নামে পরিচিত। এ ঘটনায় গ্যাংস্টার আল কাপোনের নির্দেশে উত্তর শিকাগোর একটি গ্যারেজে প্রতিদ্বন্দ্বী দলের সাতজন সদস্যকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি তৎকালীন অপরাধ জগতের নৃশংসতা ও সহিংসতার প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে আছে। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৩৪৯ : প্লেগ ছড়ানোর অভিযোগে স্ট্রাসবার্গে প্রায় ৯ শত ইহুদিকে পুড়িয়ে হত্যা করা হয়।
১৬৮৯ : ব্রিটিশ পার্লামেন্ট মেরি স্টুয়ার্ট ও প্রিন্স উইলিয়ামকে সিংহাসনে আসীন করে।
১৭৭৯ : হাওয়াই দ্বীপপুঞ্জে এক সংঘর্ষে ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক নিহত হন।
১৮৭৬ : আলেকজান্ডার গ্রাহাম বেল ও এলিশা গ্রে পৃথকভাবে টেলিফোনের পেটেন্টের জন্য আবেদন করেন।
১৮৯৫ : লন্ডনে অস্কার ওয়াইল্ডের বিখ্যাত নাটক ‘দ্য ইমপোর্ট্যান্স অব বিয়িং আর্নেস্ট’ প্রথম মঞ্চস্থ হয়।
১৯১২ : অ্যারিজোনা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৮তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
১৯২৯ : শিকাগোয় আল কাপোনের নির্দেশে সেন্ট ভ্যালেন্টাইন’স ডে হত্যাকাণ্ড সংঘটিত হয়।
১৯৪৫ : দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মিত্রবাহিনী জার্মানির ড্রেসডেন ও প্রাগ শহরে বিমান হামলা চালায়।
১৯৮৯ : সালমান রুশদির ‘স্যাটানিক ভার্সেস’ বইয়ের জন্য আয়াতুল্লাহ খোমেনি তার বিরুদ্ধে ফতোয়া জারি করেন।
জন্ম
১৯১৩ : জিমি হফা, মার্কিন শ্রমিক নেতা।
১৯৪২ : মাইকেল ব্লুমবার্গ, মার্কিন ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
১৯৪৬ : গ্রেগরি হাইন্স, মার্কিন নৃত্যশিল্পী ও অভিনেতা।
১৯৫২ : সুষমা স্বরাজ, ভারতীয় রাজনীতিবিদ।
১৯৭৩ : স্টিভ ম্যাকনেয়ার, মার্কিন ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
১৮৩১ : ভিসেন্টে গুয়েরেরো, মেক্সিকোর দ্বিতীয় রাষ্ট্রপতি।
১৯৭৫ : পি জি উডহাউস, প্রখ্যাত ব্রিটিশ লেখক।












