দেখতে থলথলে, অদ্ভুত আকৃতির। তবু এবার চমক দেখাল ব্লবফিশ। নিউজিল্যান্ডের পরিবেশবাদী সংগঠন মাউন্টেন টু সি কনজারভেশন ট্রাস্ট তাদের 'বর্ষসেরা মাছ' হিসেবে ঘোষণা করেছে এ অদ্ভুত প্রাণীকে।

প্রতি বছর দেশের জলজ জীববৈচিত্র্য রক্ষার সচেতনতা বাড়াতে আয়োজিত প্রতিযোগিতায় এবার ৫,৫০০ এর বেশি ভোটের মধ্যে প্রায় ১,৩০০ ভোট পেয়ে সেরা হয় ব্লবফিশ। ২০১৩ সালে আগলি অ্যানিমাল প্রিজারভেশন সোসাইটির মাসকট হওয়ার পর এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে এমন কোনো স্বীকৃতির আয়োজন করা হয়েছিল।

জেলির মতো দেখতে এই মাছটি সমুদ্রের তলদেশে বাস করে। সাধারণত অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার উপকূলে ৬০০-১,২০০ মিটার গভীরতায় এদের দেখা মেলে।

Capture

গভীর সমুদ্রে বসবাসকারী কমলা রঙের স্লাইমহেড মাছ

ব্লবফিশ তার অদ্ভুত আকারের জন্য পরিচিত হলেও, গভীর সমুদ্রের আবাসস্থলে এটি দেখতে সাধারণ মাছের মতোই লাগে। কারণ সেখানকার উচ্চ জলচাপে এরা নিজেদের আকৃতি ধরে রাখে। তবে জল পৃষ্ঠের উপরিভাগে আনা হলে পানির চাপ কমে এর শরীর গলে গিয়ে কুৎসিত আকার ধারণ করে। আর এবার এই কুৎসিত মাছই জিতে নিল বর্ষসেরা সম্মান।

—বিবিসি