আজ ২৯ অক্টোবর। ১৯২৯ সালের এই দিনে প্রায় ১ কোটি ৬০ লাখ মার্কিন শেয়ার বিক্রি হয়, যা ‘ব্ল্যাক টুয়েসডে’ নামে পরিচিত। এ ঘটনা বিশ্বজুড়ে গ্রেট ডিপ্রেশন (মহামন্দা) এর সূত্রপাতকে আরো তীব্র করেছিল। এছাড়াও ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৩৯০ : প্যারিসে জাদুবিদ্যার প্রথম বিচার অনুষ্ঠিত হয়।
১৬১৮ : ইংল্যান্ডে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত স্যার ওয়াল্টার র্যালিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
১৮৬৩ : জেনেভায় আন্তর্জাতিক রেড ক্রস প্রতিষ্ঠিত হয়।
১৯১৪ : তুরস্কের যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরে হামলা চালায়।
১৯১৮ : জার্মান নৌবাহিনীতে আদেশ অমান্যের মধ্য দিয়ে বিদ্রোহের সূচনা হয়।
১৯২৩ : মোস্তফা কামাল আতাতুর্ক আনুষ্ঠানিকভাবে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করেন।
১৯২৯ : যুক্তরাষ্ট্রে শেয়ারবাজার ধসে যায়, যা ‘ব্ল্যাক টিউসডে’ নামে পরিচিত। এ ঘটনা বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা তৈরি করেছিল। একে 'গ্রেট ডিপ্রেশন' বলা হয়।
১৯৫৬ : সুয়েজ খাল সংকট ঘিরে ইসরায়েল গাজা ও সিনাই উপদ্বীপে আক্রমণ শুরু করে।
১৯৫৮ : লেখক বোরিস পাস্তেরনাক সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন।
১৯৬০ : প্রথম পেশাদার বক্সিং লড়াইয়ে ক্যাসিয়াস ক্লে (পরবর্তীতে মুহাম্মদ আলী) জয়ী হন।
১৯৬৪ : তানগানিকা ও জানজিবার একীভূত হয়ে ‘তানজানিয়া প্রজাতন্ত্র’ নাম গ্রহণ করে।
১৯৯৯ : ভারতের উড়িষ্যায় ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
জন্ম
১৯৩৮ : এলেন জনসন সারলিফ, লাইবেরিয়ার প্রেসিডেন্ট।
১৯৪৭ : রিচার্ড ড্রেফাস, মার্কিন অভিনেতা।
১৯৫০ : আবদুল্লাহ গুল, তুরস্কের প্রেসিডেন্ট।
মৃত্যু
১৬১৮ : স্যার ওয়াল্টার র্যালি, ইংরেজ অভিযাত্রী ও লেখক।
১৯৭১ : ডুয়েইন অলম্যান, মার্কিন সংগীতশিল্পী ও গিটারবাদক।












