আজ ১৩ ফেব্রুয়ারি। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১২৫৮ : মোঙ্গলদের হাতে বাগদাদের পতন ঘটে এবং আব্বাসীয় খিলাফতের অবসান হয়।
১৬৩৩ : জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি ইনকুইজিশনের বিচার শুরু করতে রোমে পৌঁছান।
১৬৮৯ : ব্রিটিশ পার্লামেন্ট বিল অব রাইটস অনুমোদন করে।
১৮৬১ : আব্রাহাম লিংকন আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষিত হন।
১৯৪৫ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ড্রেসডেন শহরে মিত্রবাহিনীর ভয়াবহ বিমান হামলা শুরু হয়।
১৯৫৯ : ইসরায়েল চারটি মৃত সাগর স্ক্রল বা ডেড সি স্ক্রল সংগ্রহ করে।
১৯৮০ : নিউইয়র্কের লেক প্লাসিডে শীতকালীন অলিম্পিক গেমস শুরু হয়।
জন্ম
১৯১০ : উইলিয়াম বি শকলি, মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯৩৩ : কিম নোভাক, মার্কিন অভিনেত্রী।
১৯৫০ : পিটার গ্যাব্রিয়েল, ব্রিটিশ সংগীতশিল্পী।
১৯৭৭ : র্যান্ডি মস, মার্কিন ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
১৮৮৩ : রিচার্ড ওয়াগনার, প্রখ্যাত সুরকার।
১৯৯১ : রন পিকারিং, ব্রিটিশ ক্রীড়া ধারাভাষ্যকার।












