আজ ১ জুন। ১৯৮০ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা সদর দপ্তর থেকে বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার টেলিভিশন নিউজ নেটওয়ার্ক হিসেবে সিএনএন (ক্যাবল নিউজ নেটওয়ার্ক) আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে। এর আগে টেলিভিশনে শুধু নির্দিষ্ট সময়ে সংবাদ প্রচার করা হতো। সিএনএনের যাত্রার মাধ্যমে দিনরাত সংবাদ প্রচারের নতুন ধারা শুরু হয়, যা পরবর্তী সময়ে বিশ্ব গণমাধ্যমের চিত্রই বদলে দেয়।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১২১৫ : চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোল বাহিনী বেইজিং দখল করে।
১৪৯৫ : স্কচ হুইস্কির প্রথম লিখিত নথির উল্লেখ পাওয়া যায়।
১৭৯২ : কেন্টাকি যুক্তরাষ্ট্রের ১৫তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
১৮৬৯ : টমাস আলভা এডিসন তার প্রথম বৈদ্যুতিক ভোট রেকর্ডারের পেটেন্ট লাভ করেন।
১৯০০ : ব্রিটিশ বাহিনী দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া দখল করে।
১৯৩৫ : ইংল্যান্ডে ড্রাইভিং পরীক্ষা ও যানবাহনের নম্বরপ্লেট চালু হয়।
১৯৬২ : নাৎসি নেতা অ্যাডলফ আইখমানকে ইসরায়েলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৯৭৯ : প্রায় ৯০ বছরের শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের অবসান ঘটিয়ে রোডেশিয়া নতুন নাম নেয় জিম্বাবুয়ে।
১৯৮০ : বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার টেলিভিশন সংবাদ চ্যানেল সিএনএন সম্প্রচার শুরু করে।
২০০১ : নেপালের রাজপরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জন্ম
১৯২৬ : মেরিলিন মনরো, মার্কিন অভিনেত্রী।
১৯৩৭ : মরগান ফ্রিম্যান, মার্কিন অভিনেতা।
১৯৭৪ : অ্যালানিস মরিসেট, কানাডীয় সংগীতশিল্পী।
মৃত্যু
১৯৯১ : ডেভিড রাফিন, মার্কিন সংগীতশিল্পী।
১৯৯৯ : ক্রিস্টোফার ককারেল, হোভারক্রাফটের উদ্ভাবক।












