আজ ২০ এপ্রিল। ১৯৯৯ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের কলাম্বাইন হাইস্কুলে ঘটে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা। দুই কিশোর বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১২ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক প্রাণ হারান। ভয়াবহ এ ঘটনা বিশ্বজুড়ে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে বড় ধরনের বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছিল।

একনজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৬১১ : লন্ডনের গ্লোব থিয়েটারে শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ নাটকের প্রথম মঞ্চায়ন হয়।
১৮৬২: বিজ্ঞানী লুই পাস্তুর ও ক্লড বার্নার্ড প্রথমবারের মতো পাস্তুরায়ন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেন।
১৯০২ : মেরি ও পিয়েরে কুরি রেডিয়াম ক্লোরাইড পৃথক করতে সক্ষম হন।
১৯৭২ : অ্যাপোলো-১৬ মহাকাশযান চাঁদে অবতরণ করে।
১৯৯২ : ফ্রেডি মার্কারির স্মরণে ওয়েম্বলি স্টেডিয়ামে ‘কনসার্ট ফর লাইফ’ অনুষ্ঠিত হয়।
১৯৯৯ : কলাম্বাইন হাইস্কুলে বন্দুক হামলায় ১৩ জন নিহত হন।

জন্ম
১৮৮৯ : অ্যাডলফ হিটলার, জার্মানির নাৎসি নেতা।
১৮৯৩ : হ্যারল্ড লয়েড, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেতা।
১৯৪৯ : জেসিকা ল্যাং, মার্কিন অভিনেত্রী।
১৯৫১ : লুথার ভ্যানড্রস, মার্কিন সংগীতশিল্পী।

মৃত্যু
১৯১২ : ব্রাম স্টোকার, আইরিশ সাহিত্যিক।
১৯৯১ : স্টিভ ম্যারিয়ট, ব্রিটিশ সংগীতশিল্পী।