আজ ২১ মে। ১৯০৮ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোতে প্রথম ভৌতিক চলচ্চিত্র হিসেবে পরিচিত ‘ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড’ প্রদর্শিত হয়। রবার্ট লুইস স্টিভেনসনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত নির্বাক এ চলচ্চিত্র তৎকালীন দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।
যদিও চলচ্চিত্রটির কোনো কপি এখন আর পাওয়া যায় না, তবুও এটি মার্কিন চলচ্চিত্র ইতিহাসে এটি বিশেষ জায়গা করে নিয়েছে।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৫০২ : পর্তুগিজ নাবিক দা নোভা সেন্ট হেলেনা দ্বীপ আবিষ্কার করেন।
১৭৯২ : জাপানের উনজেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্ট সুনামিতে প্রায় ১৫ হাজার মানুষ নিহত হন।
১৯০৪ : প্যারিসে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা প্রতিষ্ঠিত হয়।
১৯০৮ : যুক্তরাষ্ট্রে প্রথম ভৌতিক চলচ্চিত্র ‘ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড’ প্রদর্শিত হয়।
১৯২৭ : চার্লস লিন্ডবার্গ একাই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্যারিসে অবতরণ করেন।
১৯৩২ : অ্যামেলিয়া ইয়ারহার্ট প্রথম নারী হিসেবে একাই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আয়ারল্যান্ডে পৌঁছান।
১৯৯৮ : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুহার্তো ৩১ বছর পর পদত্যাগ করেন।
জন্ম
১৫২৭ : দ্বিতীয় ফিলিপ, স্পেন ও পর্তুগালের রাজা।
১৯০৪ : ফ্যাটস ওয়ালার, মার্কিন সংগীতশিল্পী।
১৯৫১ : আল ফ্রাঙ্কেন, মার্কিন রাজনীতিক।
১৯৫৯ : লরেটা লিঞ্চ, মার্কিন আইনজীবী।
মৃত্যু
১৪৭১ : ষষ্ঠ হেনরি, ইংল্যান্ডের রাজা।
১৫০৬ : ক্রিস্টোফার কলম্বাস, ইতালীয় নাবিক ও অভিযাত্রী।
১৯৪৫ : হাইনরিখ হিমলার, নাৎসি নেতা।












