আধুনিক প্রযুক্তি বিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ হলো ই-মেইল। ১৯৭৮ সালের আজকের দিনে (৩ মে) এ সেবায় যুক্ত হয় ‘স্প্যাম’ মেইল, যা অনেকেরই বিরক্তির কারণ। কম্পিউটার নেটওয়ার্ক আরপানেটের প্রায় ৪০০ ব্যবহারকারীকে একটি মেইল পাঠান ডিজিটাল ইকুইপমেন্ট করপোরেশনের গ্যারি থুয়ের্ক। ক্যালিফোর্নিয়ায় তার কোম্পানির পণ্যের প্রদর্শনীতে যোগ দেয়ার জন্য এ আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন তিনি।

মেইল পেয়ে অনেক ব্যবহারকারীই নাখোশ হয়েছিলেন। ফলে থুয়ের্ককে তিরস্কার করেন বস। তবে সেই আমন্ত্রণে কয়েক ডজন মানুষ উপস্থিত হন।

থুয়ের্কের দাবি অনুযায়ী, এই স্প্যাম মেইলের মাধ্যমে ১ কোটি ২০ লাখ ডলারের পণ্য বিক্রি হয়েছিল। এ ঘটনার মাধ্যমেই বিশ্বে প্রথম ‘স্প্যাম’ মেইলের জন্ম হয়।

একনজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৮০২ : ওয়াশিংটনকে আনুষ্ঠানিকভাবে শহর হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
১৯১৫ : প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ‘ইন ফ্ল্যান্ডার্স ফিল্ডস’ কবিতাটি রচনা করেন জন ম্যাকক্রে।
১৯১৯ : আফগান শাসক আমানুল্লাহ খান ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
১৯২৬ : ব্রিটেনে প্রথমবারের মতো সাধারণ ধর্মঘটের ডাক দেয়া হয়।
১৯৪৭ : জাপানের নতুন সংবিধান কার্যকর হয়, যেখানে সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করা হয়।
১৯৬৮ : যুক্তরাজ্যে প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপন সম্পন্ন হয়।
১৯৭৮ : বিপণন বার্তা হিসেবে প্রথমবার স্প্যাম ই-মেইল পাঠানো হয়।
২০০১ : জাতিসংঘ মানবাধিকার কমিশনে প্রথমবারের মতো আসন হারায় যুক্তরাষ্ট্র।

জন্ম
১৯০৩ : বিং ক্রসবি, মার্কিন গায়ক ও অভিনেতা।
১৯০৬ : মেরি অ্যাস্টর, মার্কিন অভিনেত্রী।
১৯১৯ : পিট সিগার, মার্কিন সংগীতশিল্পী।
১৯২১ : সুগার রে রবিনসন, মার্কিন মুষ্টিযোদ্ধা।
১৯৩৩ : জেমস ব্রাউন, মার্কিন গায়ক।

মৃত্যু
১৭৫৮ : পোপ বেনেডিক্ট চতুর্দশ, ক্যাথলিক গির্জার প্রধান।

১৯১৬ : প্যাট্রিক পিয়ার্স, আইরিশ জাতীয়তাবাদী নেতা।

১৯৭২ : লেস হার্ভে, ব্রিটিশ গিটারবাদক।