আজ ১৩ এপ্রিল। ১৭৯৬ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রথম কোনো হাতির পদার্পণ ঘটে। তৎকালীন বাংলা অঞ্চল থেকে একটি দুই বছর বয়সী এশীয় মাদী হাতিকে জাহাজে করে সুদূর যুক্তরাষ্ট্রে নেয়া হয়। সে সময় হাতির যত্ন বা খাদ্যাভ্যাস সম্পর্কে স্থানীয় মানুষের ধারণা না থাকায় প্রাণীটিকে সবজি ও মদের সংমিশ্রণে অদ্ভুত এক খাবার দেয়া হতো। দীর্ঘ দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রদর্শনীতে অংশ নেয় এ হাতি, যা দেশটির বিনোদন ও প্রাণীবিদ্যার ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে আছে।
একনজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু —
উল্লেখযোগ্য ঘটনা
১২৫০ : মিসরে সপ্তম ক্রুসেডাররা পরাজিত হয় এবং ফ্রান্সের নবম লুই বন্দী হন।
১৫১৭ : অটোমান বাহিনী কায়রো দখল করে।
১৭৪২ : আয়ারল্যান্ডের ডাবলিনে বিশ্বখ্যাত সুরকার হ্যান্ডেলের সংগীতিক মহাকাব্য ‘মেসায়া’ প্রথমবারের মতো পরিবেশিত হয়।
১৭৯৬ : বাংলা থেকে নিয়ে যাওয়া একটি এশীয় হাতি নিউইয়র্কে প্রদর্শন করা হয়।
১৮৬১ : যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধে ফোর্ট সামটার আত্মসমর্পণ করে।
১৯১৯ : ভারতের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে ব্রিটিশ সেনাদের গুলিতে অন্তত ৩৫০ জন বিক্ষোভকারী নিহত হয়।
১৯৭০ : অ্যাপোলো-১৩ মিশনে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর মহাকাশযান থেকে জরুরি বার্তা পাঠানো হয়।
জন্ম
১৭৪৩ : থমাস জেফারসন, যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট।
১৮৬৬ : বুচ ক্যাসিডি, মার্কিন অপরাধজগতের পরিচিত মুখ।
১৯০৬ : স্যামুয়েল বেকেট, আইরিশ লেখক।
১৯৪৯ : ক্রিস্টোফার হিচেন্স, ব্রিটিশ-আমেরিকান লেখক।
১৯৬৩ : গ্যারি কাসপারভ, দাবাড়ু।
মৃত্যু
২০০৪ : ক্যারন কিটিং, টেলিভিশন উপস্থাপক।
২০০৬ : মুরিয়েল স্পার্ক, লেখক।












