আজ ৩১ মে। ১৫৭৮ সালের আজকের দিনে ইংরেজ নাবিক মার্টিন ফ্রোবিশারের নেতৃত্বে ১৫টি জাহাজ ও ৪০০ জনের একটি দল কানাডার আর্কটিক অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করে। অভিযাত্রীরা বিপুল পরিমাণ আকরিক সংগ্রহ করে দেশে ফিরলেও পরে জানা যায়, সেটি স্বর্ণ নয়, সাধারণ আয়রন পাইরাইট। ইতিহাসে ঘটনাটি ‘বোকার স্বর্ণ’ অভিযান নামে পরিচিত।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৫৭৮ : মার্টিন ফ্রোবিশারের নেতৃত্বে ইংল্যান্ড থেকে কানাডার আর্কটিক অঞ্চলের উদ্দেশ্যে অভিযান শুরু হয়।
১৮৭৯ : নিউইয়র্কে ম্যাডিসন স্কয়ার গার্ডেন উদ্বোধন করা হয়।
১৮৮৪ : ভুট্টার চ্যাপ্টা দানা জাতীয় খাদ্যের পেটেন্ট নেন জন হার্ভে কেলগ।
১৮৯১ : ট্রান্স-সাইবেরীয় রেলপথ নির্মাণ শুরু হয়।
১৯১১ : বেলফাস্টে টাইটানিক জাহাজ পানিতে নামানো হয়।
১৯১৬ : প্রথম বিশ্বযুদ্ধের বৃহত্তম নৌযুদ্ধ জুটল্যান্ডের যুদ্ধ শুরু হয়।
১৯৬১ : দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রে পরিণত হয়ে কমনওয়েলথ ত্যাগ করে।
২০০৪ : শিশুতোষ কার্টুন ‘পেপা পিগ’ এর প্রথম পর্ব সম্প্রচারিত হয়।

জন্ম
১৯২৩ : তৃতীয় রেনিয়ার, মোনাকোর শাসক।
১৯৩০ : ক্লিন্ট ইস্টউড, মার্কিন অভিনেতা ও নির্মাতা।
১৯৪৮ : স্বেতলানা আলেক্সিয়েভিচ, বেলারুশের লেখক ও সাংবাদিক।

মৃত্যু
১৮০৯ : ফ্রানৎস যোসেফ হাইডন, অস্ট্রীয় সুরকার।
১৯৮৩ : জ্যাক ডেম্পসি, মার্কিন বক্সিং কিংবদন্তি।
২০০০ : জনি টেইলর, মার্কিন সংগীতশিল্পী।