আজ ২৬ মে। ১৯৪০ সালের এদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ফ্রান্সের ডানকার্ক থেকে ৩ লাখ ৩৮ হাজারেরও বেশি মিত্রবাহিনীর সেনাকে সরিয়ে নেয়া শুরু হয়। ঐতিহাসিক সেই অভিযানের আনুষ্ঠানিক নাম ছিল ‘অপারেশন ডায়নামো’।

উপকূলীয় শহরটিতে জার্মান বাহিনী ঘিরে ফেলে ব্রিটিশ, ফরাসি ও মিত্রবাহিনীর অন্যান্য দেশের সেনাদের। তখন ব্রিটেন ‘অপারেশন ডায়নামো’ শুরু করে। ২৬ মে থেকে ৪ জুন পর্যন্ত চলা এ অভিযানে যুদ্ধজাহাজের পাশাপাশি শত শত বেসামরিক নৌকা ও মাছ ধরার ট্রলারও অংশ নেয়। প্রবল বোমাবর্ষণ ও গোলাগুলির মধ্যেও প্রায় ৩ লাখ ৩৮ হাজার সৈন্যকে ইংল্যান্ডে নিরাপদে ফিরিয়ে নেওয়া সম্ভব হয়।

সামরিক দিক থেকে ডানকার্ক ছিল মিত্রবাহিনীর পশ্চাদপসরণ, তবু এটি মনোবল ও সংগঠনের দিক থেকে এক বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়। এ ঘটনাকে পরে মিরাকল অব ডানকার্ক বা ডানকার্কের অলৌকিক উদ্ধার বলা হয় এবং ব্রিটেনকে যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছিল।

এ দিনের আরো উল্লেখযোগ্য ঘটনা—

১৮৬৪: মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন মন্টানা টেরিটরি গঠনের আইনে স্বাক্ষর করেন।

১৯২৪: মার্কিন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ ‘ইমিগ্রেশন অ্যাক্ট অব ১৯২৪’-এ স্বাক্ষর করেন। এ আইনের মাধ্যমে এশিয়া থেকে অভিবাসন কার্যত বন্ধ হয়ে যায় এবং বিশ্বের অন্য অঞ্চল থেকে বার্ষিক মোট অভিবাসীর সংখ্যা ১ লাখ ৬৫ হাজারে সীমিত করা হয়।

১৯৩৮: মার্কিন কংগ্রেস ‘হাউজ আন-আমেরিকান অ্যাক্টিভিটিজ কমিটি’ গঠন করে।

১৯৫৪: রোড আইল্যান্ড উপকূলে বিমানবাহী রণতরী ইউএসএস বেনিংটনে বিস্ফোরণে ১০৩ নাবিক নিহত হন।

১৯৬৭: য বিটলসের বিখ্যাত অ্যালবাম “সার্জেন্ট পেপার’স লোনলি হার্টস ক্লাব ব্যান্ড” প্রকাশিত হয়।

১৯৭২: মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভ মস্কোয় ‘স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি’-তে স্বাক্ষর করেন। পরে ২০০২ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে সরে আসে।

২০১১: বসনিয়ান সার্ব সেনা কমান্ডার রাতকো ম্লাদিচকে ১৬ বছর পলাতক থাকার পর গ্রেফতার হন। তার বিরুদ্ধে স্রেব্রেনিৎসায় ৮ হাজার মুসলিম পুরুষ ও কিশোর হত্যার নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল। পরে নেদারল্যান্ডসের দ্য হেগে বিচার শেষে ২০১৭ সালে তাকে গণহত্যা ও যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

জন্ম—

১৯০৭: জন ওয়েইন, কিংবদন্তি মার্কিন অভিনেতা, বিশেষ করে ওয়েস্টার্ন চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত।

১৯২৬: মাইলস ডেভিস, প্রভাবশালী জ্যাজ ট্রাম্পেটবাদক ও সুরকার।

১৯৪৮: স্টিভি নিক্স, জনপ্রিয় গায়িকা ও ফ্লিটউড ম্যাক ব্যান্ডের সদস্য।

১৯৬৪: লেনি ক্রাভিটজ, গ্র্যামিজয়ী রক সংগীতশিল্পী।

১৯৬৬: হেলেনা বনহ্যাম কার্টার, বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ব্রিটিশ অভিনেত্রী।

১৯৭৫: লরিন হিল, পুরস্কারজয়ী গায়িকা, র‍্যাপার ও প্রযোজক।

মৃত্যু—

১৯৩৬: রবার্ট ই হাওয়ার্ড, ‘কোনান দ্য বারবারিয়ান’ চরিত্রের স্রষ্টা।

১৯৬৯: পিটার ভ্যান আইক, ‘দ্য লংগেস্ট ডে’ চলচ্চিত্রের অভিনেতা।

২০০৫: এডি অ্যালবার্ট, টিভি সিরিজ ‘গ্রিন অ্যাকার্স’-এর জন্য পরিচিত অভিনেতা।

২০০৮: সিডনি পোলাক, অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা।

২০২২: রে লিওটা, ‘গুডফেলাস’ খ্যাত অভিনেতা।