আজ ২৯ এপ্রিল। ১৯৪৩ সালের আজকের দিনে স্পেনের উপকূলে একটি মরদেহ ভাসিয়ে দেয় ব্রিটিশ বাহিনী। যার পকেটে ছিল ভুয়া সামরিক নথি। উদ্দেশ্য ছিল নাৎসি জার্মানিকে বিভ্রান্ত করা। এতে তারা বিশ্বাস করে যে মিত্রবাহিনী সিসিলিতে নয় বরং গ্রিসে আক্রমণ করবে। ‘অপারেশন মিন্সমিট’ নামে পরিচিত এ কৌশল মিত্রশক্তিকে সিসিলি আক্রমণের পথ সহজ করে দেয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম সফল গুপ্ত অভিযানে পরিণত হয়।

নিখুঁত এ ছকটি লিখেছিলেন এক ব্রিটিশ নৌ কর্মকর্তা। তিনি পরে জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেন। তার এ সফল কৌশলের কারণে জার্মানরা বিভ্রান্ত হয় এবং সিসিলি জয় করা মিত্রবাহিনীর জন্য আরো সহজ হয়ে যায়।

একনজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৪২৯ : অরলিন্স অবরোধে পৌঁছান জোয়ান অব আর্ক।

১৭০৭ : ব্রিটিশ ও স্কটিশ পার্লামেন্ট একীভূত হয়ে গ্রেট ব্রিটেন রাজ্য গঠনের বিল গ্রহণ করে।

১৭৬৯ : জেমস ওয়াট পৃথক কনডেন্সারসহ বাষ্পীয় ইঞ্জিনের পেটেন্ট গ্রহণ করেন।

১৮৫২ : পিটার রোজেটের থিসোরাস বা শব্দকোষের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

১৯৩০ : ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে সরাসরি টেলিফোন সংযোগ চালু হয়।

১৯৪৩ : নাৎসিদের বিভ্রান্ত করতে মিত্রবাহিনী ‘অপারেশন মিন্সমিট’ শুরু করে।

১৯৪৫ : আডলফ হিটলার বার্লিনের ভূগর্ভস্থ বাঙ্কারে ইভা ব্রাউনকে বিয়ে করেন।

১৯৯০ : বার্লিন প্রাচীরের ব্রান্ডেনবার্গ গেট সংলগ্ন অংশটি ভেঙে ফেলা শুরু হয়।

জন্ম

১৮৯৯ : ডিউক এলিংটন, প্রখ্যাত মার্কিন জ্যাজ সংগীতশিল্পী।

১৯০১ : হিরোহিতো, জাপানের ১২৪তম সম্রাট।

১৯৩৩ : উইলি নেলসন, মার্কিন সংগীতশিল্পী।

১৯৫৪ : জেরি সাইনফেল্ড, মার্কিন কৌতুক অভিনেতা।

১৯৫৭ : ড্যানিয়েল ডে-লুইস, ব্রিটিশ অভিনেতা।

১৯৫৮ : মিশেল ফাইফার, মার্কিন অভিনেত্রী।

মৃত্যু

১৯৮০ : আলফ্রেড হিচকক, বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক।

১৯৯৩ : মিক রনসন, ব্রিটিশ গিটারিস্ট।

১৯৯৭ : কিথ ফারগুসন, আমেরিকান বেজ গিটারিস্ট।