আজ ১২ এপ্রিল। ১৯৫৫ সালের আজকের দিনে হাজার বছর ধরে ত্রাস সৃষ্টি করা পোলিও রোগের বিরুদ্ধে জয়ী হওয়ার প্রথম ঘোষণা আসে। মার্কিন গবেষক জোনাস সাল্ক উদ্ভাবিত পোলিও ভ্যাকসিনের পরীক্ষার মাধ্যমে বিশ্ববাসী প্রথমবার জানতে পারে পোলিও প্রতিরোধে কার্যকর টিকার সাফল্যের কথা। প্রায় দুই বছর ধরে লাখো শিশুর ওপর পরীক্ষার পর এ টিকা ৮০ থেকে ৯০ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়। এ আবিষ্কার পোলিও নির্মূলে মানবজাতির লড়াইকে কয়েক ধাপ এগিয়ে দেয়। আর অসংখ্য শিশুকে পঙ্গুত্বের হাত থেকে রক্ষা করে।

একনজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৮৬১ : ফোর্ট সাম্টারে কনফেডারেট বাহিনীর আক্রমণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৪৬ : সিরিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৫৫ : পোলিও টিকা কার্যকর হওয়ার ঐতিহাসিক ঘোষণা দেয়া হয় এবং এর উৎপাদন শুরু হয়।

১৯৬১ : সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিন প্রথম মানব হিসেবে মহাকাশ জয় করেন।

১৯৭৫ : কম্বোডিয়ায় পরাজয় স্বীকার করে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস কর্মীদের সরিয়ে নেয়।

১৯৯০ : গণতান্ত্রিকভাবে নির্বাচিত পূর্ব জার্মানির পার্লামেন্ট হলোকাস্টের জন্য ক্ষমা প্রার্থনা করে।

জন্ম
১৯৪০ : হারবি হ্যানকক, মার্কিন সংগীতশিল্পী।
১৯৪১ : ববি মুর, ব্রিটিশ ফুটবলার।
১৯৪২ : জ্যাকব জুমা, দক্ষিণ আফ্রিকার রাজনীতিক।
১৯৪৭ : টম ক্ল্যান্সি, মার্কিন লেখক।

মৃত্যু
১৯৪৫ : ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, মার্কিন প্রেসিডেন্ট।
১৯৮৯ : সুগার রে রবিনসন, মার্কিন বক্সার।
১৯৮১ : জো লুইস, মার্কিন বক্সিং কিংবদন্তি।