১৩ মার্চ আজ। ১৮৫২ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক হিসেবে পরিচিত ‘আঙ্কেল স্যাম’-এর প্রথম অবয়ব প্রকাশিত হয়। ফ্রাঙ্ক বেলিউ নামের এক চিত্রশিল্পীর আঁকা একটি কার্টুনের মাধ্যমে ‘দ্য ল্যানটার্ন’ সাময়িকীতে চরিত্রটি প্রথম আত্মপ্রকাশ করে। টপ হ্যাট ও ডোরাকাটা প্যান্ট পরা এই রাজনৈতিক ব্যঙ্গচিত্রটি পরবর্তী সময়ে মার্কিন সেনাবাহিনীর নিয়োগ পোস্টারসহ নানা ক্ষেত্রে দেশটির প্রধান প্রতীকী চরিত্রে পরিণত হয়। বিশেষ করে দুই বিশ্বযুদ্ধের সময় আঙ্কেল স্যামের ছবি সম্বলিত প্রচারণা বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করে। ইতিহাসের পাতায় দিনটি তাই যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক পরিচয়ের এক অনন্য মাইলফলক।
এক নজরে দেখে নেয়া যাক, ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৭৮১ : জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহ আবিষ্কার করেন।
১৮৫২ : যুক্তরাষ্ট্রের প্রতীক হিসেবে ‘আঙ্কেল স্যাম’-এর ছবি প্রথমবারের মতো প্রকাশিত হয়।
১৮৮১ : রাশিয়ার সম্রাট দ্বিতীয় আলেকজান্ডার সেন্ট পিটার্সবার্গে এক বোমা হামলায় নিহত হন।
১৯২১ : মঙ্গোলিয়া চীনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৩৩ : জোসেফ গোয়েবলস নাৎসি জার্মানির তথ্য ও প্রচার মন্ত্রী হিসেবে নিযুক্ত হন।
১৯৩৫ : ব্রিটেনে প্রথমবারের মতো ড্রাইভিং টেস্ট বা চালক দক্ষতা পরীক্ষা শুরু হয়।
১৯৬৯ : মার্কিন মহাকাশযান অ্যাপোলো-৯ সফলভাবে পৃথিবীতে ফিরে আসে।
১৯৯৬ : স্কটল্যান্ডের ডানব্লেন প্রাইমারি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৬ শিশু ও এক শিক্ষক নিহত হন।
জন্ম
১৭৬৪ : চার্লস গ্রে, ব্রিটিশ প্রধানমন্ত্রী।
১৮৫৫ : পার্সিভাল লোয়েল, মার্কিন জ্যোতির্বিজ্ঞানী।
১৯১১ : এল রন হাবার্ড, মার্কিন লেখক।
১৯৪১ : মাহমুদ দারবিশ, ফিলিস্তিনি কবি।
মৃত্যু
১৯০১ : বেঞ্জামিন হ্যারিসন, যুক্তরাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতি।
১৯৯৮ : জাজ ড্রেড, ব্রিটিশ রেগে ও স্কা সংগীতশিল্পী।












