আজ ৭ ফেব্রুয়ারি। ১৯৬৪ সালের আজকের দিনে নিউইয়র্কে পৌঁছায় ব্রিটিশ ব্যান্ড দ্য বিটলস। বিশ্ব সংগীতের ইতিহাসে এ ঘটনাটি ‘ব্রিটিশ ইনভ্যাসন’ হিসেবে পরিচিত। এর দুই রাত পর, যখন পুরো যুক্তরাষ্ট্র জুড়ে ‘বিটলম্যানিয়া’ ঝড় তুলেছে, তখন ‘দ্য এড সুলিভান শো’ তে ব্রিটিশ এ ব্যান্ডদলের পরিবেশনাটি ৭ কোটি ৩০ লাখ দর্শক উপভোগ করেছিলেন। দ্য বিটলস ব্যান্ডের যুক্তরাষ্ট্রে পদার্পণের মাধ্যমে তথাকথিত ব্রিটিশ সঙ্গীতের আবহ বদলাতে শুরু করে, যা অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংস্কৃতিকে নাড়িয়ে দেয়। এ ঘটনার মধ্য দিয়েই বিশ্ব সঙ্গীতের ধারায় নতুন এক অধ্যায়ের সূচনা হয়।
এছাড়াও ১৯৯২ সালের আজকের দিনে ম্যাসট্রিক্ট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গঠিত হয়। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১২৩৮ : মঙ্গল বাহিনী রাশিয়ার ভ্লাদিমির শহর পুড়িয়ে দেয়।
১৩০১ : এডওয়ার্ড অব কায়নারভন প্রথম ব্রিটিশ ‘প্রিন্স অব ওয়েলস’ হিসেবে স্বীকৃতি পান।
১৬১৩ : মাত্র ১৬ বছর বয়সে মিখাইল রোমানভ রাশিয়ার জার হন।
১৮৫৬ : তাসমানিয়ান পার্লামেন্টে বিশ্বের প্রথম গোপন ব্যালট আইন পাস হয়।
১৯১৪ : চার্লি চ্যাপলিন তার কালজয়ী চরিত্র ‘দ্য ট্রাম্প’ নিয়ে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন।
১৯৬৪ : দ্য বিটলস যুক্তরাষ্ট্রে পৌঁছানোর মাধ্যমে বিশ্বজুড়ে ‘বিটলম্যানিয়া’ শুরু হয়।
১৯৭১ : সুইজারল্যান্ডে গণভোটের মাধ্যমে নারীরা ভোটাধিকার লাভ করেন।
১৯৭৪ : গ্রেনাডা ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৮৪ : মহাকাশচারী ব্রুস ম্যাকক্যান্ডলেস প্রথমবারের মতো কোনো সংযোগ ছাড়াই মহাকাশে হাঁটতে সক্ষম হন।
১৯৯২ : ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি হিসেবে ম্যাসট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত হয়।
জন্ম
১৮১২ : চার্লস ডিকেন্স, ব্রিটিশ ঔপন্যাসিক।
১৯২৯ : আলেহান্দ্রো হোদোরোভস্কি, চলচ্চিত্র নির্মাতা।
১৯৬২ : গার্থ ব্রুকস, সংগীতশিল্পী।
১৯৬৬ : ক্রিস রক, কৌতুক অভিনেতা।
১৯৭৪ : স্টিভ ন্যাশ, বাস্কেটবল খেলোয়াড়।
মৃত্যু
১৯৫৯ : গিটার স্লিম, প্রখ্যাত মার্কিন ব্লুজ শিল্পী।
১৯৮৫ : ম্যাট মনরো, বিখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী।












