আজ ১৯ মার্চ। ২০০৩ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ইরাকের রাজধানী বাগদাদে বিমান হামলার নির্দেশ দেন। এর মধ্য দিয়েই শুরু হয় বহুল আলোচিত ইরাক যুদ্ধ। তৎকালীন শাসক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র তৈরির অভিযোগ তুলে এ অভিযান চালানো হয়, যা পরে ভুল প্রমাণিত হয়। এ যুদ্ধ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন আনে এবং বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।

এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১২৭৯ : চীনের ইয়ামেন নৌযুদ্ধে মঙ্গোলীয়দের বিজয়ের মাধ্যমে সং রাজবংশের পতন ঘটে।
১৫৭১ : স্প্যানিশ সেনারা ফিলিপাইনের রাজধানী ম্যানিলা দখল করে।
১৮০৮ : স্পেনের রাজা চতুর্থ চার্লস সিংহাসন ত্যাগ করেন।
১৮৩১ : নিউইয়র্কের সিটি ব্যাংকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম ব্যাংক ডাকাতি হয়।
১৯৩২ : অস্ট্রেলিয়ায় সিডনি হারবার সেতু উদ্বোধন করা হয়।
১৯৪৫ : দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এডলফ হিটলার সব জার্মান কলকারখানা ধ্বংস করার জন্য ‘নিরো ডিক্রি’ জারি করেন।
১৯৫৩ : প্রথমবারের মতো একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার অনুষ্ঠান টেলিভিশনে সম্প্রচার করা হয়।
১৯৭৬ : ব্রিটিশ রাজপরিবারে প্রিন্সেস মার্গারেট ও লর্ড স্নোডনের বিচ্ছেদের ঘোষণা আসে।
২০০৩ : মার্কিন নির্দেশে বাগদাদে বিমান হামলার মাধ্যমে ইরাক যুদ্ধের সূচনা হয়।

জন্ম
১৮৬০ : উইলিয়াম জেনিংস ব্রায়ান, মার্কিন রাজনীতিবিদ।
১৯০৫ : আলবার্ট স্পিয়ার, জার্মান স্থপতি ও নাৎসি কর্মকর্তা।
১৯০৬ : অ্যাডলফ আইখম্যান, জার্মান সামরিক কর্মকর্তা।
১৯৪৭ : গ্লেন ক্লোজ, মার্কিন অভিনেত্রী।
১৯৫৫ : ব্রুস উইলিস, মার্কিন অভিনেতা।

মৃত্যু
১৯৩০ : আর্থার বালফোর, ব্রিটিশ প্রধানমন্ত্রী।
১৯৫০ : এডগার রাইস বারোজ, জনপ্রিয় লেখক।
১৯৭৬ : পল কোসফ, ব্রিটিশ গিটারবাদক।