আজ ১৭ নভেম্বর। সোভিয়েত ইউনিয়নে ক্ষমতা দখলের লড়াইয়ে আজকের দিনে নিকোলাই বুখারিনকে সোভিয়েত কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো থেকে বহিষ্কার করা হয়। ১৯২৯ সালের এ ঘটনাটি জোসেফ স্টালিনের ক্ষমতা সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এছাড়াও আজকের দিনে ঘটেছে আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৫৫৮ : প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। চার্চ অফ ইংল্যান্ড পুনরায় প্রতিষ্ঠিত হয়।
১৬০৩ : বিশ্বাসঘাতকতার অভিযোগে ওয়াল্টার র্যালির বিচার শুরু হয়।
১৬৫৯ : ফ্রান্স ও স্পেনের মধ্যে পিরেনিস চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৫৫ : প্রথম ইউরোপীয় হিসেবে ডেভিড লিভিংস্টোন ভিক্টোরিয়া জলপ্রপাত দেখেন।
১৮৬৯ : প্যারিস থেকে রুয়াঁ পর্যন্ত ১৩ কিলোমিটার সাইকেল দৌড়ে জেমস মুর বিজয়ী হন। একই দিনে সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়।
১৮৭৩ : বুদা ও পেস্ট নগরী একীভূত হয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট গঠিত হয়।
১৮৮৮ : চাইকোভস্কির পঞ্চম সিম্ফনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রথম মঞ্চস্থ হয়।
১৯০৫ : জাপান ও কোরিয়ার মধ্যে ইউলসা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯১৩ : পানামা খালের মধ্য দিয়ে প্রথম জাহাজ চলাচল করে।
১৯২৯ : নিকোলাই বুখারিনকে সোভিয়েত পলিটব্যুরো থেকে বহিষ্কৃত করা হয়।
১৯৪৮ : ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ইস্পাত শিল্প রাষ্ট্রায়ত্ত করার পক্ষে ভোট দেয়।
১৯৭০ : ডগলাস এঙ্গেলবার্ট কম্পিউটার মাউস আবিষ্কারের পেটেন্ট পান।
১৯৯৭ : মিশরের লুক্সর মন্দিরে বিদেশী পর্যটকদের ওপর হামলায় ৬০ জনের বেশি নিহত হন।
জন্ম
১৯৭৮ : র্যাচেল ম্যাক অ্যাডামস, কানাডার অভিনেত্রী।
১৯৬০ : রুপল, যুক্তরাষ্ট্রের অভিনয়শিল্পী ও বিনোদনকর্মী।
১৯৪৯ : জন বোনার, যুক্তরাষ্ট্রের রাজনীতিক।
১৯৪৪ : লর্ন মাইকেলস, কানাডার লেখক ও নির্মাতা।
১৯৪২ : মার্টিন স্করসেসি, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র পরিচালক।
মৃত্যু
১৯১৭ : অগুস্ত রদ্যাঁ, ফ্রান্সের ভাস্কর।












