আজ ২৩ মে। ১৯০৩ সালের এদিনে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো গাড়িতে দেশজুড়ে ভ্রমণের সূচনা হয়। হোরাশিও নেলসন জ্যাকসন ও সিওয়াল ক্রকার সান ফ্রান্সিসকো থেকে নিউইয়র্ক পর্যন্ত প্রায় ৫ হাজার ৬০০ মাইল পথ পাড়ি দেন। পুরো যাত্রা শেষ করতে তাদের সময় লাগে ৬৩ দিনেরও বেশি। আর এ অভিযাত্রাই পরবর্তীতে দীর্ঘ দূরত্বের সড়কভ্রমণের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৫৬৮ : স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে নেদারল্যান্ডস।

১৭০১ : জলদস্যুতা ও হত্যার দায়ে লন্ডনে ক্যাপ্টেন উইলিয়াম কিডকে ফাঁসি দেয়া হয়।

১৭৮৫ : বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ‘বাইফোকাল লেন্স’ আবিষ্কারের ঘোষণা দেন।

১৯০৩ : হোরাশিও নেলসন জ্যাকসন ও সিওয়াল ক্রকার সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে আন্তঃমহাদেশীয় গাড়ি যাত্রার সূচনা করেন।

১৯১৫ : অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইতালি।

১৯৪৯ : পশ্চিম জার্মানি রাষ্ট্র গঠিত হয়।

১৯৫৮ : চীনে ‘গ্রেট লিপ ফরওয়ার্ড’ কর্মসূচি শুরু করেন মাও সেতুং।

১৯৭৭ : নেদারল্যান্ডসে এক স্কুলে শতাধিক শিশুকে জিম্মি করা হয়।

১৯৯৪ : কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত ‘পাল্প ফিকশন’ কান চলচ্চিত্র উৎসবে পাম দ’ওর লাভ করে।

২০০৪ : প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরের একটি টার্মিনালের অংশ ধসে চারজন নিহত হন।

জন্ম

১৮৮৩ : ডগলাস ফেয়ারব্যাঙ্কস, মার্কিন অভিনেতা।

১৯২৮ : রোজমেরি ক্লুনি, মার্কিন অভিনেত্রী ও সংগীতশিল্পী।

১৯৩৩ : জোয়ান কলিন্স, ব্রিটিশ অভিনেত্রী।

মৃত্যু

১৯০৬ : হেনরিক ইবসেন, নরওয়েজীয় নাট্যকার।

১৯৪৫ : হাইনরিখ হিমলার, নাৎসি বাহিনীর শীর্ষ কর্মকর্তা।