আজ ১৩ মে। ১৬৩৭ সালের আজকের দিনটি আধুনিক খাবার টেবিলের শিষ্টাচারের ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ। প্রচলিত আছে, এই দিনে কার্ডিনাল রিচেলিউ প্রথমবারের মতো বিশ্ববাসীকে ‘টেবিল নাইফ’ বা খাবার ছুরির সঙ্গে পরিচয় করিয়ে দেন। নিজের নিরাপত্তা ও অতিথিদের অসংযত আচরণ রোধ করার জন্য তিনি ছুরির ধারালো মাথা ঘষিয়ে গোল করে দেয়ার নির্দেশ দিয়েছিলেন, যা আজকের আধুনিক ডাইনিং টেবিলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
একনজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
৬০৯ : পোপ বোনিফেস প্রথম রোমের প্যানথিয়নকে ক্যাথলিক গির্জায় রূপান্তর করেন।
১১১০ : ক্রুসেডার বাহিনী বৈরুতে প্রবেশ করে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়।
১৬৩৭ : কার্ডিনাল রিচেলিউ খাবার টেবিলে আধুনিক ছুরির ব্যবহার চালু করেন।
১৭৮৭ : আর্থার ফিলিপ ১১টি জাহাজ নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেন।
১৮৩০ : ইকুয়েডর প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৯১২ : রয়্যাল ফ্লাইং কোর গঠিত হয়।
১৯৫০ : সিলভারস্টোনে প্রথমবারের মতো ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড ড্রাইভারস চ্যাম্পিয়নশিপের রেস অনুষ্ঠিত হয়।
১৯৮১ : ভ্যাটিকানে পোপ জন পল দ্বিতীয়কে গুলি করা হয়।
জন্ম
১৯৩৯ : হার্ভে কাইটেল, মার্কিন অভিনেতা।
১৯৫০ : স্টিভি ওয়ান্ডার, মার্কিন সংগীতশিল্পী।
১৯৬৪ : স্টিফেন কোলবার্ট, মার্কিন অভিনেতা ও কৌতুকশিল্পী।
মৃত্যু
১৯৬১ : গ্যারি কুপার, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।
১৯৮৮ : চেট বেকার, মার্কিন জ্যাজ সংগীতশিল্পী।












