আজ ১৮ মে। ১৮৯৬ সালের আজকের দিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী আন্দোলনের ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত। ১৮৯৬ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ‘প্লেসি ভার্সেস ফারগুসন’ মামলায় একটি বিতর্কিত রায় ঘোষণা করে। আদালত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেয়, সরকারি সুযোগ-সুবিধা ‘সমান’ হলে স্কুলসহ বিভিন্ন পাবলিক স্থানে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের আলাদা রাখা বা বর্ণবৈষম্য করা অসাংবিধানিক নয়। আদালতের এই ‘সেপারেট বাট ইকুয়াল’ নীতি মার্কিন সমাজে দীর্ঘদিনের গভীর বৈষম্যকে আইনি সুরক্ষা দিয়েছিল।
যদিও পরে দীর্ঘ ৫৮ বছর পর, ১৯৫৪ সালের ১৭ মে সুপ্রিম কোর্ট ‘ব্রাউন ভার্সেস বোর্ড অব এডুকেশন’ মামলায় ওই বৈষম্যমূলক আইনটিকে সম্পূর্ণ অসাংবিধানিক ঘোষণা করে এর অবসান ঘটায়।
একনজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৮০৪ : ফরাসি সিনেট নেপোলিয়ন বোনাপার্টকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করে।
১৮৯৬ : যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত বর্ণভিত্তিক ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে।
১৯১৭ : প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিতে মার্কিন কংগ্রেস বাধ্যতামূলক সামরিক ভর্তির আইন পাস করে।
১৯৫০ : যুক্তরাষ্ট্র ও ইউরোপের ১২টি দেশ স্থায়ী সামরিক জোট ন্যাটো গঠনে সম্মত হয়।
১৯৫৩ : মার্কিন বৈমানিক জ্যাকলিন কচরান বিশ্বের প্রথম নারী হিসেবে শব্দের গতিসীমা বা সাউন্ড ব্যারিয়ার ভাঙার গৌরব অর্জন করেন।
১৯৭৪ : ভারত বিশ্বের ৬ষ্ঠ দেশ হিসেবে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়।
১৯৮০ : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সেন্ট হেলেন্স আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।
১৯৯৮ : মাইক্রোসফটের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে মামলা করে যুক্তরাষ্ট্র সরকার।
জন্ম
১০৪৮ : ওমর খৈয়াম, পারস্যের গণিতবিদ, কবি ও দার্শনিক।
১৮৬৮ : দ্বিতীয় নিকোলাস, রাশিয়ার শেষ জার।
১৮৭২ : বার্ট্রান্ড রাসেল, ব্রিটিশ দার্শনিক ও যুক্তিবিদ।
১৯৫৫ : চৌ ইউন ফাত, চীনা অভিনেতা।
মৃত্যু
১৯১১ : গুস্তাভ মাহলার, অস্ট্রীয় সুরকার।
১৯৭২ : ড্যানি হুইটেন, মার্কিন গিটারবাদক।
১৯৮৮ : ডস বাটলার, মার্কিন কণ্ঠশিল্পী ও অভিনেতা।
২০০৪ : এলভিন জোনস, মার্কিন জ্যাজ ড্রামার।












