১৬২১ সালের আজকের দিনে এক অভিনব উপায়ে সিন্দুকের ভেতরে লুকিয়ে কারাগার থেকে পালিয়ে যান হুগো গ্রোটিয়াস। সে সময় নেদারল্যান্ডসে তীব্র ধর্মীয় উত্তেজনা বিরাজ করছিল। আর ধর্মীয় সহনশীলতার পক্ষে থাকায় গ্রোটিয়াসের অনেক শত্রু তৈরি হয়। পরে ১৬১৮ সালে তাকে গ্রেফতার করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তবে তার কারারক্ষীরা এক সময় অসতর্ক হয়ে পড়েন। সে সময় গ্রোটিয়াসের কাছে বই আনা-নেয়ার জন্য যে বড় সিন্দুকটি ব্যবহার করা হতো, সেটি তারা তল্লাশি করা বন্ধ করে দেয়। আর এ সুযোগে সুযোগে গ্রোটিয়াসের স্ত্রী তাকে সেই সিন্দুকের ভেতরে লুকিয়ে বাইরে পাঠিয়ে দেয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনাটি সফল হয় এবং পরবর্তীতে এই দম্পতি প্যারিসে পুনরায় মিলিত হন।

গ্রোটিয়াস তার অসংখ্য আইনি রচনার জন্য সমাদৃত। এছাড়া আন্তর্জাতিক আইনের মূল ভিত তিনিই স্থাপন করেছিলেন। এ কারণে তাকে ‘আন্তর্জাতিক আইনের জনক’ বলা হয়।

এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৬২১ : নেদারল্যান্ডসের বিখ্যাত আইনজ্ঞ হুগো গ্রোটিয়াস সিন্দুকে লুকিয়ে কারাগার থেকে পালিয়ে যান।

১৭৯০ : থমাস জেফারসন যুক্তরাষ্ট্রের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৮৩২ : ব্রিটিশ পার্লামেন্টে ইংল্যান্ড ও ওয়েলসের নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিল পাস হয়।

১৮৭৩ : পুয়ের্তো রিকোয় দাস প্রথা বিলুপ্ত করা হয়।

১৮৮৮ : বিশ্বের অন্যতম প্রাচীন পেশাদার ফুটবল প্রতিযোগিতা ‘ইংলিশ ফুটবল লিগ’ প্রতিষ্ঠিত হয়।

১৯১৭ : রাশিয়ার নতুন সরকারকে প্রথম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।

১৯৪৬ : জর্ডানকে স্বাধীনতা প্রদানের লক্ষ্যে একটি চুক্তিতে স্বাক্ষর করে ব্রিটেন।

জন্ম

১৭৯৭ : প্রথম উইলহেম, জার্মান সম্রাট।

১৯৩১ : উইলিয়াম শ্যাটনার, কানাডিয়ান অভিনেতা।

১৯৪৮ : অ্যান্ড্রু লয়েড ওয়েবার, ব্রিটিশ সুরকার।

১৯৭৬ : রিজ উইদারস্পুন, আমেরিকান অভিনেত্রী।

মৃত্যু
১৯৯৪ : ড্যান হার্টম্যান, মার্কিন গায়ক ও সুরকার।