আজ ২৪ ফেব্রুয়ারি। ১৫৮২ সালের আজকের দিনে পোপ ত্রয়োদশ গ্রেগরি এক বিশেষ আজ্ঞাপত্র বা ‘পাপাল বুল’ জারির মাধ্যমে বর্তমানে বহুল প্রচলিত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রবর্তন করেন। জুলিয়ান ক্যালেন্ডারের ত্রুটি সংশোধন করতে প্রবর্তিত এ নতুন পদ্ধতিতে বছর থেকে ১০ দিন কমিয়ে আনা হয়। ক্যাথলিক দেশগুলো দ্রুত এ ক্যালেন্ডার গ্রহণ করলেও বিশ্বের অনেক দেশ এটি গ্রহণে দীর্ঘ সময় নিয়েছিল। আজো সময়ের নির্ভুল হিসাব রক্ষায় এ ক্যালেন্ডারই বিশ্বজুড়ে আদর্শ হিসেবে স্বীকৃত।
এছাড়া ইতিহাসের এ দিনে যুক্তরাষ্ট্রে্র প্রথম কোনো প্রেসিডেন্টের অভিশংসন বা ইমপিচমেন্ট থেকে শুরু করে বিখ্যাত প্রযুক্তিবিদ স্টিভ জবসের জন্মসহ নানা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৫৮২ : পোপ ত্রয়োদশ গ্রেগরির নির্দেশে পঞ্জিকা সংস্কারের উদ্যোগ নেয়া হয়, যা পরে গ্রেগরিয়ান পঞ্জিকার ভিত্তি গড়ে দেয়।
১৭৮৬ : চার্লস কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল নিয়োগ দেয়া হয়।
১৮৬৮ : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ দেশটির তৎকালীন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসনকে অভিশংসনের পক্ষে ভোট দেয়।
১৮৪৮ : ফ্রান্সের রাজা লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করেন এবং দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
১৯১৮ : রাশিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে এস্তোনিয়া।
১৯৮১ : ব্রিটিশ যুবরাজ চার্লসের সঙ্গে ডায়ানা স্পেন্সারের বাগদানের ঘোষণা আসে।
১৯৯৯ : স্টিফেন লরেন্স হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদনে লন্ডন পুলিশের প্রাতিষ্ঠানিক বৈষম্যের বিষয়টি উঠে আসে।
জন্ম
১৫০০ : চার্লস পঞ্চম, রোমান সাম্রাজ্যের সম্রাট।
১৯৪৮ : জয়রাম জয়ললিতা, ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিক।
১৯৫৫ : স্টিভ জবস, মার্কিন উদ্যোক্তা।
১৯৭৭ : ফ্লয়েড মেওয়েদার জুনিয়র, মার্কিন বক্সার।
১৯৮১ : লেইটন হিউইট, অস্ট্রেলীয় টেনিস খেলোয়াড়।
মৃত্যু
১৯৮৮ : মেমফিস স্লিম, ব্লুজ সংগীতশিল্পী।
১৯৯৩ : ববি মুর, ইংল্যান্ডের ফুটবল দলের সাবেক অধিনায়ক।












