আজ ১৫ মার্চ। ১৯৪০ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির শাসক অ্যাডলফ হিটলার দেশজুড়ে গির্জার ঘণ্টা জব্দ করার নির্দেশ দেন। যুদ্ধক্ষেত্রে ধাতুর ঘাটতি পূরণ করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়। এরপর জার্মানির বিভিন্ন গির্জা থেকে প্রায় ১ লাখ ৭৫ হাজার ঘণ্টা খুলে নেয়া হয়। পরে সেগুলো গলিয়ে সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহার করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এসব ঘণ্টা প্রার্থনার সময় জানানোর পাশাপাশি উৎসব ও আনন্দঘন মুহূর্তের প্রতীক ছিল। যুদ্ধের পর ইউরোপের বিভিন্ন জায়গায়, বিশেষ করে এস্তোনিয়া ও পোল্যান্ডে অনেক ঘণ্টা লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়।

এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৪৯৩ : প্রথম অভিযান শেষে স্পেনে ফিরে আসেন ক্রিস্টোফার কলম্বাস।
১৮৭৭ : মেলবোর্নে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শুরু হয়।
১৮৯২ : নিউইয়র্কে এস্কেলেটর বা চলন্ত সিঁড়ির পেটেন্ট করান জেসি রেনো।
১৯০৭ : ইউরোপের প্রথম দেশ হিসেবে ফিনল্যান্ডে নারীরা ভোটাধিকার লাভ করেন।
১৯১৭ : রাশিয়ার শেষ জার দ্বিতীয় নিকোলাস সিংহাসন ত্যাগ করেন।
১৯৩৯ : প্রেসিডেন্ট এমিলি হাচাকে বার্লিনে ডেকে এনে চেকোস্লোভাকিয়াকে আত্মসমর্পণে বাধ্য করান অ্যাডলফ হিটলার।
১৯৪০ : যুদ্ধাস্ত্র তৈরিতে জার্মানির গির্জার ঘণ্টা জব্দের নির্দেশ দেন হিটলার।
১৯৪৬ : ভারতের স্বাধীনতার অধিকার স্বীকার করে ব্রিটেন।
১৯৬১ : দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ থেকে বেরিয়ে যায়।

জন্ম
১৮১৩ : জন স্নো, আধুনিক রোগতত্ত্বের জনক ও ব্রিটিশ চিকিৎসক।
১৮৭৮ : রেজা শাহ পাহলভি, ইরানের আধুনিক যুগের প্রতিষ্ঠাতা ও শাহ।
১৯৩৩ : রুথ বাডার গিন্সবার্গ, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রখ্যাত বিচারপতি।
১৯৪৩ : ডেভিড ক্রোনেনবার্গ, কানাডীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯৪৭ : রাই কুডার, প্রখ্যাত মার্কিন সংগীতজ্ঞ।

মৃত্যু
১৯২৯ : পাইনটপ স্মিথ, বিখ্যাত মার্কিন জ্যাজ পিয়ানিস্ট।
১৯৫৯ : লেস্টার ইয়ং, জনপ্রিয় মার্কিন স্যাক্সোফোন বাদক।
১৯৭০ : মেরি অ্যান গ্যানসার, মার্কিন গায়িকা ও সাংরি-লাস ব্যান্ডের সদস্য।
১৯৯৮ : বেঞ্জামিন স্পক, বিখ্যাত মার্কিন শিশুরোগ বিশেষজ্ঞ ও লেখক।