আজ ১৭ ফেব্রুয়ারি। ১৮০১ সালের আজকের দিনে টমাস জেফারসন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। এ নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো এক রাজনৈতিক দল থেকে অন্য দলের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছিল। এর আগে স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা জেফারসন জর্জ ওয়াশিংটনের অধীনে সেক্রেটারি অব স্টেট এবং জন অ্যাডামসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণতান্ত্রিক রীতি ও রাজনৈতিক পরিবর্তনের ইতিহাসে জেফারসনের এই বিজয় এখনো গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করে। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১৮০১ : টমাস জেফারসন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

১৮৫৪ : ব্রিটেন দক্ষিণ আফ্রিকার অরেঞ্জ ফ্রি স্টেটের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদান করে।

১৯৩৬ : বিশ্বে প্রথমবারের মতো সুপারহিরো কমিক চরিত্র ‘দ্য ফ্যান্টম’ আত্মপ্রকাশ করে।

১৯৪৯ : হাইম ওয়াইজম্যান ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

১৯৬৯ : গোল্ডা মেয়ার ইসরায়েলের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

১৯৯৮ : নাসার মহাকাশযান ভয়েজার-১ সবচেয়ে দূরবর্তী মানবসৃষ্ট বস্তু হিসেবে পায়োনিয়ার-১০ কে অতিক্রম করে।

জন্ম
১৯৯১ : এড শেরিন, ব্রিটিশ সংগীতশিল্পী।
১৯৬৩ : মাইকেল জর্ডান, মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
১৯৪২ : হিউই পি নিউটন, মার্কিন অধিকারকর্মী।
১৯৩৬ : জিম ব্রাউন, মার্কিন ক্রীড়াবিদ ও অভিনেতা।
১৯৩৪ : ব্যারি হামফ্রিজ, অস্ট্রেলীয় অভিনেতা।

মৃত্যু
১৯০৯ : জেরোনিমো, অ্যাপাচি নেতা।
১৯৮২ : থেলোনিয়াস মঙ্ক, জ্যাজ সংগীতজ্ঞ।