আজ ৯ মার্চ। ১৯৫৯ সালের আজকের দিনে নিউইয়র্কের আমেরিকান টয় ফেয়ারে প্রথমবারের মতো প্রদর্শিত হয় বিশ্ববিখ্যাত ‘বার্বি’ পুতুল। ম্যাটেল ইনকরপোরেটেডের সহ-প্রতিষ্ঠাতা রুথ হ্যান্ডলারের হাত ধরে আসা ১১ ইঞ্চি উচ্চতার এই পুতুলটি যুক্তরাষ্ট্রের বাজারে এসেছিল। এটি ছিল বড়দের আদলে তৈরি প্রথম খেলনা, যা বাণিজ্যিকভাবে ব্যাপক হারে উৎপাদন করা হয়েছিল। শিশুদের কল্পনাশক্তিকে নতুন রূপ দিতে ও ভবিষ্যতের স্বপ্ন দেখাতে বার্বি পুতুলের এই উদ্ভাবন খেলনা শিল্পে এক বিশাল পরিবর্তন নিয়ে আসে।
এছাড়া আজকের দিনটি প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিনের জন্ম এবং নেপলসে প্রকাশ্যে চুম্বন নিষিদ্ধের মতো বিচিত্র সব ঘটনার সাক্ষী।
এক নজরে দেখে নেয়া যাক, ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৪৯৭ : জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস তার প্রথম নথিভুক্ত জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ করেন।
১৫৬২ : ইতালির নেপলসে প্রকাশ্যে চুম্বন নিষিদ্ধ করা হয় এবং এর শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়।
১৭৯৬ : নেপোলিয়ন বোনাপার্ট জোসেফাইন ডি বিউহারনাইসকে বিয়ে করেন।
১৯০৮ : বিখ্যাত ফুটবল ক্লাব ইন্টার মিলান প্রতিষ্ঠিত হয়।
১৯১৮ : রাশিয়ান বলশেভিক পার্টি নাম পরিবর্তন করে কমিউনিস্ট পার্টি রাখা হয়।
১৯৩৫ : জার্মান নেতা আদলফ হিটলার নতুন বিমানবাহিনী ‘লুফটওয়াফে’ গঠনের ঘোষণা দেন।
১৯৪৫ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের বি-২৯ বোমারু বিমান টোকিওতে ব্যাপক অগ্নিবোমা হামলা চালায়।
১৯৫৯ : নিউইয়র্কের আমেরিকান টয় ফেয়ারে প্রথমবার বার্বি পুতুল প্রদর্শিত হয়।
১৯৭৩ : উত্তর আয়ারল্যান্ডের মানুষ এক গণভোটের মাধ্যমে যুক্তরাজ্যে থাকার পক্ষে রায় দেয়।
১৯৭৪ : ফিলিপাইনে লুকিয়ে থাকা এক জাপানি সৈনিক আত্মসমর্পণ করেন। তিনি জানতেন না যুদ্ধ শেষ হয়েছে বহু বছর আগে।
জন্ম
১৯৩০ : অরনেট কোলম্যান, মার্কিন সংগীতশিল্পী।
১৯৩৪ : ইউরি গ্যাগারিন, সোভিয়েত মহাকাশচারী ও মহাকাশে যাত্রাকারী প্রথম মানুষ।
১৯৪৩ : ববি ফিশার, মার্কিন-আইসল্যান্ডীয় দাবাড়ু।
১৯৫৬ : শশী থারুর, ভারতীয় রাজনীতিবিদ ও লেখক।
১৯৬৪ : জুলিয়েত বিনোশ, ফরাসি অভিনেত্রী।
মৃত্যু
১৯৯২ : মেনাখেম বেগিন, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৯৪ : চার্লস বুকাওস্কি, জার্মান-মার্কিন কবি ও ঔপন্যাসিক।












