আজ ৪ মে। ১৮৬৮ সালের আজকের আজকের দিনে মিয়ানমারের মান্দালয়ে অবস্থিত কুথোদাও প্যাগোডা বা ‘বিশ্বের বৃহত্তম বই’ হিসেবে পরিচিত পাথরের ফলকগুলোর নির্মাণ শেষ হয়েছিল। এখানে ৭২৯টি মার্বেল পাথরের ফলকে থেরবাদ বৌদ্ধধর্মের পবিত্র লিপিগুলো খোদাই করা আছে। প্রতিটি ফলক ৫ ফুটেরও বেশি উঁচু। এর দু’পাশেই পবিত্র লেখাগুলো খোদাই করা হয়েছে।
কাগজের বাইরে গিয়ে জ্ঞানকে টিকিয়ে রাখার এ প্রয়াস মানবসভ্যতার এক অনন্য উদাহরণ হয়ে আছে।
একনজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৭৭৬ : যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড ব্রিটেন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৮৬৮ : মিয়ানমারের মান্দালয়ে বিশ্বের বৃহত্তম বই বা কুথোদাও প্যাগোডার নির্মাণ কাজ সম্পন্ন হয়
১৯০৪ : পানামা খাল খনন শুরু করে যুক্তরাষ্ট্র।
১৯২৪ : প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের যাত্রা।
১৯৩২ : কর ফাঁকির দায়ে দণ্ডপ্রাপ্ত বিখ্যাত মাফিয়া আল কাপোনের ঠাঁই হয় আটলান্টা কারাগারে।
১৯৭০ : যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ে যুদ্ধবিরোধী বিক্ষোভে গুলিতে চার শিক্ষার্থী নিহত হয়।
১৯৭৯ : মার্গারেট থ্যাচার যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
জন্ম
১৭৯৬ : হোরেস মান, মার্কিন শিক্ষাবিদ।
১৯২৮ : হোসনি মোবারক, মিসরের সাবেক রাষ্ট্রপতি।
১৯২৯ : অড্রে হেপবার্ন, বেলজিয়ামে জন্ম নেয়া ব্রিটিশ অভিনেত্রী।
১৯৫৮ : কিথ হারিং, মার্কিন শিল্পী।
১৯৮৯ : রোরি ম্যাকইলরয়, উত্তর আয়ারল্যান্ডের গলফার।
মৃত্যু
১৯৭৫ : মো হাওয়ার্ড, মার্কিন কৌতুক অভিনেতা।
১৯৮০ : জোসিপ ব্রোজ টিটো, যুগোস্লাভিয়ার নেতা।
১৯৮৪ : ডায়ানা ডর্স, ব্রিটিশ অভিনেত্রী।












