আজ ১০ নভেম্বর। ইতিহাসের এই দিনে ঘটেছিল নানা গুরুত্বপূর্ণ ঘটনা। আফ্রিকার গভীর অরণ্যে ১৮৭১ সালে অভিযাত্রী হেনরি স্ট্যানলি নিখোঁজ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোনকে খুঁজে পান। আর সেই মুহূর্তেই উচ্চারণ করেন ইতিহাসে অমর হয়ে যাওয়া উক্তি, ‘ডক্টর লিভিংস্টোন, আই প্রিজিউম?’ এছাড়া আজকের দিনেই সংঘটিত হয় রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতির বহু ঘটনা।
উল্লেখযোগ্য ঘটনা
১৬৭৪ : ডাচরা নিউ নেদারল্যান্ডস (বর্তমান নিউইয়র্ক) ইংরেজদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
১৭৯৩ : ফ্রান্সে ঈশ্বরের বাধ্যতামূলক উপাসনা শেষ হয়।
১৮৭১ : অভিযাত্রী হেনরি স্ট্যানলি আফ্রিকায় নিখোঁজ ডেভিড লিভিংস্টোনকে খুঁজে পান এবং তাদের ঐতিহাসিক সাক্ষাৎ ঘটে।
১৮৮৫ : গটলিব ডেইমলার বিশ্বের প্রথম মোটরসাইকেল উন্মোচন করেন।
১৯১৭ : লেনিনের অধীনে নতুন বলশেভিক সরকার সংবাদপত্রের স্বাধীনতা স্থগিত করে।
১৯১৮ : জার্মান সম্রাট দ্বিতীয় উইলহেল্ম নেদারল্যান্ডসে পালিয়ে যান।
১৯৩৮ : সাহিত্যে নোবেল পুরস্কার পান মার্কিন লেখিকা পার্ল বাক।
১৯৬০ : ডি এইচ লরেন্সের ১৯২৮ সালের উপন্যাস ‘লেডি চ্যাটার্লিস লাভার’ এর ‘আনসেন্সর্ড’ সংস্করণ যুক্তরাজ্যে বিক্রি শুরু হয়।
১৯৯৫ : নাইজেরিয়ায় মানবাধিকারকর্মী কেন স্যারো-উইওয়া ফাঁসিতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।
জন্ম
১৪৮৩ : মার্টিন লুথার, ধর্মসংস্কার আন্দোলনের নেতা।
১৬৮৩ : ব্রিটেনের রাজা দ্বিতীয় জর্জ।
১৭৫৯ : জার্মান সাহিত্যিক ফ্রিডরিখ শিলার।
১৮৭৯ : আইরিশ কবি ও রাজনীতিক প্যাট্রিক পিয়ার্স।
১৯২৫ : ওয়েলশ অভিনেতা রিচার্ড বার্টন।
১৯৬০ : ব্রিটিশ লেখক নীল গেইম্যান।
মৃত্যু
১৮৯১ : ফরাসি কবি আর্থার রিমবো।
১৯৩৮ : তুরস্কের রাষ্ট্রপ্রধান মুস্তাফা কামাল আতাতুর্ক।
১৯৮২ : সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভ।
১৯৯৫ : নাইজেরীয় লেখক ও মানবাধিকারকর্মী কেন স্যারো-উইওয়া।
২০০৭ : মার্কিন ঔপন্যাসিক নরম্যান মেইলার।












