আজ ২ মে। ১৯৬৬ সালের আজকেরে দিনে ভিয়েতনাম যুদ্ধে বন্দি মার্কিন নৌ কমান্ডার জেরেমিয় এ ডেন্টন জুনিয়র এক অভাবনীয় সাহসিকতার পরিচয় দেন। উত্তর ভিয়েতনামি বাহিনীর হাতে দীর্ঘ ১০ মাস বন্দি করে রাখা হয়। বন্দি অবস্থায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে একটি টেলিভিশন সাক্ষাৎকারে তাকে জোরপূর্বক হাজির করা হয় যাতে তিনি ক্যামেরার সামনে নিজ দেশের সরকারকে অস্বীকার করেন।
সেদিন স্টুডিওর উজ্জ্বল আলোর নিচে দাঁড়িয়ে অসীম সাহসে তিনি বিশ্ববাসীকে এক অদ্ভুত দৃশ্য দেখান তিনি। মুখে শান্ত থাকলেও তিনি অনবরত চোখের পলক ফেলে যাচ্ছিলেন। আসলে সেই পলকগুলো কোনো শারীরিক দুর্বলতা ছিল না, বরং তা ছিল যুদ্ধের গোপন ভাষা ‘মোরস কোড’।
আর এ গোপন সংকেতটি ভিয়েতনাম যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ইতিহাসের এমনই সব রোমাঞ্চকর ঘটনার সাক্ষী আজকের দিনটি।
একনজরে দেখে নেয়া যাক আজকের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১১৯৪ : রিচার্ড প্রথম পোর্টসমাউথকে প্রথম রাজকীয় সনদ প্রদান করেন।
১৫৩৬ : অ্যান বোলিনকে গ্রেফতার করে টাওয়ার অব লন্ডনে নিয়ে যাওয়া হয়।
১৬৭০ : রাজা দ্বিতীয় চার্লস হাডসন বে কোম্পানিকে রাজকীয় সনদ দেন।
১৯৩৩ : অ্যাডলফ হিটলার জার্মানিতে ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করেন।
১৯৪৫ : সোভিয়েত সেনাবাহিনী বার্লিন দখল করার মাধ্যমে বার্লিন যুদ্ধের সমাপ্তি ঘটে।
১৯৫২ : বিশ্বের প্রথম জেট যাত্রীবাহী বিমান ডি হ্যাভিল্যান্ড কমেট-১ লন্ডন থেকে জোহানেসবার্গের উদ্দেশে যাত্রা শুরু করে।
১৯৬৬ : বন্দি অবস্থায় চোখের ইশারায় গোপন বার্তা পাঠান এক মার্কিন নৌ কর্মকর্তা।
১৯৯৭ : দীর্ঘ ১৮ বছর পর কনজারভেটিভ পার্টিকে হারিয়ে টনি ব্লেয়ার ব্রিটেনের প্রধানমন্ত্রী হন।
জন্ম
১৮৯২ : ম্যানফ্রেড ব্যারন ফন রিখথোফেন, জার্মান বিমান চালক।
১৯২১ : সত্যজিৎ রায়, কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র পরিচালক।
১৯৭২ : ডোয়াইন জনসন, মার্কিন কুস্তিগির ও অভিনেতা।
১৯৭৫ : ডেভিড বেকহ্যাম, ব্রিটিশ ফুটবল তারকা।
মৃত্যু
১৫১৯ : লিওনার্দো দা ভিঞ্চি, ইতালীয় চিত্রশিল্পী ও বিজ্ঞানী।
১৯৫৭ : জো ম্যাকার্থি, আমেরিকান রাজনীতিবিদ।
১৯৮০ : ইয়ান কার্টিস, ব্রিটিশ সংগীতশিল্পী।
১৯৯৯ : অলিভার রিড, ব্রিটিশ অভিনেতা।












