২২ মে। ১৯৬০ সালের আজকের দিনে দক্ষিণ চিলিতে আঘাত হানে নথিবদ্ধ ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৯ দশমিক ৫। ভয়াবহ এ ভূমিকম্পে ১ হাজার ৬৫৫ জন নিহত এবং প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েন।
এ ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে হাওয়াই, জাপান ও ফিলিপাইনে আরও ২৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।
এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনের উল্লেখযোগ্য ঘটনা ও জন্ম-দিন—
আরো যা ঘটেছিল
১৯৩৯: জার্মানি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফন রিবেনট্রপ এবং গালেয়াজ্জো চিয়ানো ‘প্যাক্ট অব স্টিল’ নামে একটি চুক্তিতে সই করেন। এর মাধ্যমে দুই দেশ সামরিক ও রাজনৈতিক জোটে আবদ্ধ হয়।
১৯৬২: শিকাগো থেকে মিসৌরির কানসাস সিটির পথে যাওয়া কন্টিনেন্টাল এয়ারলাইনসের ফ্লাইট ১১ মিসৌরির ইউনিয়নভিলের কাছে বিধ্বস্ত হয়। এক যাত্রী উড়োজাহাজের ভেতরে ডিনামাইট বিস্ফোরণ ঘটালে বোয়িং ৭০৭ ফ্লাইটটির ৪৫ জন আরোহীর সবাই নিহত হন।
১৯৬৪: মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন মিশিগান বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে গিয়ে বিখ্যাত ‘গ্রেট সোসাইটি’ কর্মসূচির লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, এর ভিত্তি হলো ‘সবার জন্য প্রাচুর্য ও স্বাধীনতা’ এবং লক্ষ্য ‘দারিদ্র্য ও বর্ণগত অবিচারের অবসান’।
১৯৬৯: অ্যাপোলো ১০ মিশনের লুনার মডিউল চাঁদের পৃষ্ঠের মাত্র ৯ মাইল দূর দিয়ে উড়ে যায়। ওই সময় মডিউলে ছিলেন টমাস পি স্ট্যাফোর্ড ও ইউজিন সারনান। এটি ছিল প্রথম চন্দ্র অবতরণের আগে এক ধরনের ‘ড্রেস রিহার্সাল’।
১৯৮৫: মার্কিন নৌসেনা সদস্য মাইকেল এল ওয়াকারকে বিমানবাহী রণতরী নিমিৎজে গ্রেফতার করা হয়। এর দুই দিন আগে এফবিআইয়ের হাতে গ্রেফতার হন তার বাবা জন এ ওয়াকার জুনিয়র। পরে দুজনই সোভিয়েত ইউনিয়নের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হন।
১৯৯২: প্রায় ৩০ বছর উপস্থাপনার পর জনি কারসন এনবিসির ‘টুনাইট শো’-এর শেষ পর্ব উপস্থাপনা করেন।
২০১১: যুক্তরাষ্ট্রের মিসৌরির জপলিন শহরে শক্তিশালী ইএফএস টর্নেডো আঘাত হানে। ঘণ্টায় প্রায় ৪০০ কিলোমিটার বেগের এ ঘূর্ণিঝড়ে অন্তত ১৫৯ জন নিহত হন এবং প্রায় ৮ হাজার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়।
২০১৭: ইংল্যান্ডের ম্যানচেস্টারে গায়িকা আরিয়ানা গ্র্যান্ডের কনসার্ট শেষে এক আত্মঘাতী হামলায় ২২ জন নিহত এবং ১ হাজারের বেশি মানুষ আহত হন।
জন্ম
১৮১৩: রিচার্ড ওয়াগনার, প্রভাবশালী জার্মান সুরকার ও থিয়েটার পরিচালক। তিনি মহাকাব্যধর্মী অপেরার জন্য বিশ্বজুড়ে পরিচিত।
১৮৫৯: আর্থার কোনান ডয়েল, কিংবদন্তি গোয়েন্দা চরিত্র শারলক হোমসের স্রষ্টা।
১৯০৭: জর্জ রেমি, টিনটিনের স্রষ্টা ও বিখ্যাত বেলজিয়ান কার্টুনিস্ট ।
১৯০৭: লরেন্স অলিভার, কিংবদন্তি ইংরেজ অভিনেতা ও পরিচালক।
মৃত্যু
৩৩৭: কনস্টান্টাইন দ্য গ্রেট, খ্রিস্টধর্ম গ্রহণকারী প্রথম রোমান সম্রাট ও কনস্টান্টিনোপল নগরীর প্রতিষ্ঠাতা।
১৮৮৫: ভিক্টর হুগো, প্রখ্যাত ফরাসি কবি, ঔপন্যাসিক ও নাট্যকার।
১৯৭২: সিসিল ডে-লুইস, আইরিশ বংশোদ্ভূত ব্রিটিশ কবি এবং যুক্তরাজ্যের পয়েট লরিয়েট।
১৯৮৩: বেলজিয়ান জীববিজ্ঞানী আলবার্ট ক্লড। কোষের গঠন ও কার্যগত বিন্যাস নিয়ে আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।












