আজ ১৪ এপ্রিল। ১৮৬৫ সালের আজকের দিনে ওয়াশিংটনের ফোর্ডস থিয়েটারে নাটক দেখার সময় অভিনেতা জন উইলকস বুথ তাকে লক্ষ্য করে গুলি চালান। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।
মূলত গৃহযুদ্ধ চলাকালে দাসপ্রথা বিলোপের অগ্রনায়ক লিংকনকে হত্যার এ পরিকল্পনা ছিল কনফেডারেট বাহিনীর প্রতিশোধ। গুলি করার পর ঘাতক বুথ মঞ্চে লাফিয়ে পড়ে চিৎকার করে বলেছিলেন, ‘স্বৈরাচারীদের পরিণতি এমনই হয়’। এর পরদিন সকালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ কিংবদন্তি নেতা।
একনজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
৯৭৮ : মাত্র ১০ বছর বয়সে ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন দ্বিতীয় এথেলরেড।
১৪৭১ : বারনেটের যুদ্ধে ইয়র্কপন্থীরা ল্যাঙ্কাস্টারদের পরাজিত করে।
১৫৩৬ : ইংল্যান্ডের রাজা ৮ম হেনরি ছোট ছোট মঠ দখল করেন।
১৭৯২ : ফ্রান্স অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮৪১ : এডগার অ্যালান পোর গোয়েন্দা কাহিনি প্রকাশিত হয়।
১৮৬৫ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ওপর গুলি চালানো হয়।
১৯৪৪ : গ্রিস থেকে প্রথমবার ইহুদিদের আউশভিৎজে নিয়ে যাওয়া হয়।
১৯৬০ : ডেট্রয়েটে সংগীত প্রতিষ্ঠান মোটাউন প্রতিষ্ঠিত হয়।
জন্ম
১৯০৪ : জন গিলগুড, ব্রিটিশ অভিনেতা ও পরিচালক।
১৯৩২ : লরেটা লিন, মার্কিন গায়িকা।
১৯৪০ : জুলি ক্রিস্টি, ব্রিটিশ অভিনেত্রী।
১৯৪১ : পিট রোজ, মার্কিন ক্রীড়াবিদ।
১৯৭৭ : সারা মিশেল গেলার, মার্কিন অভিনেত্রী।
মৃত্যু
১৭৫৯ : জর্জ ফ্রিডেরিক হ্যান্ডেল, সুরকার।
১৯৮৩ : পিট ফার্নডন, সংগীতশিল্পী।
১৯৮৬ : সিমোন দ্য বোভোয়ার, লেখক।
১৯৯৫ : বার্ল আইভস, অভিনেতা ও সংগীতশিল্পী।
১৯৯৯ : অ্যান্থনি নিউলি, গায়ক ও অভিনেতা।












