আজ ৮ ফেব্রুয়ারি। ১৯৪৩ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণক্ষেত্রে এক বড় পরিবর্তন আসে। দীর্ঘ লড়াইয়ের পর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়াডালকানাল থেকে শেষ ১০ হাজার জাপানি সৈন্য প্রত্যাহার করা হয়। এটি ছিল এই যুদ্ধক্ষেত্রে জাপানের প্রথম বড় পরাজয়। এই পরাজয় মিত্রশক্তির জয়ের পথ আরো প্রশস্ত করে দেয়। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা:

১৫৮৭ : স্কটল্যান্ডের রানী মেরি স্টুয়ার্টের শিরশ্ছেদ করা হয়।

১৬২২ : ইংল্যান্ডের রাজা প্রথম জেমস পার্লামেন্ট ভেঙে দেন।

১৮০৭ : আইলাউয়ের যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট প্রথমবারের মতো কোনো যুদ্ধে জয়লাভে ব্যর্থ হন।

১৯৪৩ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গুয়াদালকানাল দ্বীপ থেকে পিছু হটে জাপান।

১৯৬০ : রানী এলিজাবেথ তার বংশধরদের জন্য ‘মাউন্টব্যাটেন-উইন্ডসর’ পদবি ঘোষণা করেন।

১৯৬৫ : যুক্তরাষ্ট্র ভিয়েতনামে প্রথম যুদ্ধরত সেনা মোতায়েন করে।

১৯৯৪ : কপিল দেব ৪৩২টি উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েন।

জন্ম

১৮২৮ : জুল ভার্ন, ফরাসি সাহিত্যিক।

১৯৩১ : জেমস ডিন, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

১৯৩২ : জন উইলিয়ামস, মার্কিন সুরকার ও অর্কেস্ট্রা পরিচালক।

১৯৪১ : নিক নোল্টে, মার্কিন অভিনেতা।

১৯৬০ : বেনিগ্নো আকুইনো তৃতীয়, ফিলিপাইনের রাজনীতিক।

মৃত্যু

১৭২৫ : পিটার দ্য গ্রেট, রাশিয়ার জার।

১৯৯৮ : ইনক পাওয়েল, ব্রিটিশ রাজনীতিক।

১৯৯৯ : আইরিস মারডক, ব্রিটিশ ঔপন্যাসিক।