আজ ৫ নভেম্বর। ১৬০৫ সালের এই দিনে ইংল্যান্ডের ইতিহাসে ঘটে যায় এক নাটকীয় ঘটনা। রবার্ট কেটসবির নেতৃত্বে রোমান ক্যাথলিকরা রাজা ও সংসদ ভবন উড়িয়ে দেয়ার চেষ্টা করেছিল। এই ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় দিনটি ‘গাই ফকস ডে’ নামে পরিচিত। আতশবাজির মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। ইতিহাসের পাতায় এই দিনে বিশ্বের নানা প্রান্তে ঘটেছে এমন আরো বহু গুরুত্বপূর্ণ ঘটনা। কোনোটি বদলে দিয়েছে ইতিহাসের গতিপথ, কোনোটি আবার মানুষের জীবনে এনেছে নতুন অধ্যায়। এক নজরে ফিরে দেখা যাক ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা।
উল্লেখযোগ্য ঘটনা
১৪৯২ : ক্রিস্টোফার কলম্বাস কিউবার আদিবাসীদের কাছ থেকে ভুট্টা চাষ ও সংগ্রহের পদ্ধতি সম্পর্কে প্রথম জানতে পারেন।
১৫০০ : জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কপারনিকাস চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করেন।
১৫৭২ : ডেনমার্কের জ্যোতির্বিদ টাইকো ব্রাহে ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলে খালি চোখে একটি সুপারনোভা পর্যবেক্ষণ করেন।
১৬০৫ : ইংল্যান্ডে সংসদ ভবনে বিস্ফোরণের চেষ্টাকে কেন্দ্র করে পালিত হয় ‘গাই ফকস দিবস’।
১৬৩০ : ইংল্যান্ড ও স্পেন শান্তিচুক্তি স্বাক্ষর করে।
১৮৫৪ : ক্রিমিয়ার যুদ্ধে ব্রিটিশ ও ফরাসি বাহিনী ইনকারম্যান যুদ্ধে রুশ সেনাদের পরাজিত করে।
১৯১৪ : ব্রিটেন তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সাইপ্রাস দখল করে নেয়।
১৯৩৫ : প্রথমবারের মতো জনপ্রিয় বোর্ডগেম ‘মনোপলি’ প্রকাশিত হয়।
১৯৪০ : ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তৃতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৪৬ : জন এফ কেনেডি মার্কিন কংগ্রেসে নির্বাচিত হন।
১৯৬৮ : রিচার্ড নিক্সন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৩ : ‘দ্য ক্ল্যাশ’ ব্যান্ডের ড্রামার নিকি হেডন মাতাল অবস্থায় কুকুর হাঁটানোর অভিযোগে লন্ডনে গ্রেফতার হন।
১৯৯৬ : বিল ক্লিনটন দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
জন্ম
১৮৯৬ : সোভিয়েত মনোবিজ্ঞানী এল এস ভিগোৎসকি।
১৯১৩ : ব্রিটিশ অভিনেত্রী ভিভিয়ান লি।
১৯৪৩ : মার্কিন নাট্যকার ও অভিনেতা স্যাম শেফার্ড।
১৯৫২ : মার্কিন বাস্কেটবল খেলোয়াড় বিল ওয়ালটন।
১৯৬০ : স্কটিশ অভিনেত্রী টিলডা সুইনটন।
মৃত্যু
১৯৫৬ : মার্কিন জ্যাজ সংগীতশিল্পী আর্ট ট্যাটাম।
১৯৬০ : মার্কিন কণ্ঠশিল্পী জনি হর্টন।
১৯৮৬ : মার্কিন গায়ক ববি নান।
১৯৮৭ : ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক এমন অ্যান্ড্রুস।
১৯৯১ : ব্রিটিশ প্রকাশক রবার্ট ম্যাক্সওয়েল।












