আজ ১৬ নভেম্বর। ১৯৮৮ সালের এই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেনজির ভুট্টো। তিনি আধুনিক ইতিহাসে কোনো মুসলিম দেশের সরকারপ্রধান হিসেবে প্রথম নারী। তিনি ১৯৮৮ থেকে ১৯৯০ এবং ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও আজকের দিনে ঘটেছে আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১৫৩২ : ফ্রান্সিস্কো পিজারো কাহামার্কায় হামলা চালিয়ে ইনকা শাসক আতাহুয়ালপাকে বন্দি করেন।
১৫৭২ : স্পেনের জেনারেল ফাদ্রিকে আলভারেজ দে তোলেদোর নেতৃত্বে সৈন্যরা নেদারল্যান্ডসের যুটফেন দখল ও লুট করে।
১৮৪০ : নিউজিল্যান্ডকে ব্রিটিশ উপনিবেশ হিসেবে ঘোষণা করা হয়।
১৮৪৯ : রুশ আদালত লেখক ফিওদর দস্তয়েভস্কিকে মৃত্যুদণ্ড দেয়। পরে তা কমিয়ে সশ্রম কারাদণ্ড করা হয়।
১৯০৭ : ওকলাহোমা যুক্তরাষ্ট্রের ৪৬তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
১৯৪৫ : ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়।
১৯৬১ : যুক্তরাজ্য কমনওয়েলথ দেশগুলোর অভিবাসন সীমিত করে।
১৯৮৮ : বেনজির ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

জন্ম
১৮৯৬ : অসওয়াল্ড মোসলে, ব্রিটিশ রাজনীতিক।
১৯০৭ : বার্গেস মেরেডিথ, যুক্তরাষ্ট্রের অভিনেতা ও নির্মাতা।
১৯৩০ : চিনুয়া আচেবে, নাইজেরিয়ার লেখক।
১৯৩৮ : রবার্ট নোজিক, যুক্তরাষ্ট্রের দার্শনিক।
১৯৬৪ : ডায়ানা ক্রল, কানাডার সংগীতশিল্পী ও কণ্ঠশিল্পী।

মৃত্যু
১৯৬০ : ক্লার্ক গেবল, চলচ্চিত্র অভিনেতা।
১৯৮২ : আর্থার অ্যাসকি, কৌতুক অভিনেতা।