আজ ১০ মার্চ। ১৯৩৩ সালের আজকের দিনে জার্মানির ডাকাউতে প্রথম ‘কনসেন্ট্রেশন ক্যাম্প’ বা বন্দিশিবির খোলা হয়। অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক বন্দিদের দমনের লক্ষ্যে মিউনিখের কাছে গড়ে তোলা হয় এই শিবির। নাৎসি শাসনের সময় রাজনৈতিক প্রতিপক্ষ, ইহুদি ও নানা গোষ্ঠীর মানুষকে এখানে আটক রাখা হয়।

নাৎসি বন্দিশিবিরে মরদেহের স্তূপ দেখে প্রত্যক্ষদর্শীরা সেগুলোকে স্তূপ করে রাখা জ্বালানি কাঠের সঙ্গে তুলনা করছিলেন। ছবি: হিস্টোরি ডট কম
পরবর্তীতে এ বন্দিশিবিরে অনাহার, অপুষ্টি, রোগব্যাধি, অমানবিক নির্যাতন ও হত্যার কারণে অন্তত ৩২ হাজার মানুষ প্রাণ হারান বলে বিভিন্ন ঐতিহাসিক তথ্য থেকে জানা যায়। দিনটি বিশ্ব ইতিহাসে নাৎসি বাহিনীর নৃশংসতা ও দমনপীড়নের এক অন্ধকার অধ্যায়ের সূচনা হিসেবে পরিচিত।
এছাড়া আজকের দিনটি টেলিফোন আবিষ্কার ও তিব্বত অভ্যুত্থানের মতো গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী।
এক নজরে দেখে নেয়া যাক, ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৬২৪ : ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮০১ : ব্রিটেনে প্রথম সরকারি আদমশুমারি অনুষ্ঠিত হয়।
১৮৩১ : ফ্রান্সের রাজা লুই-ফিলিপ আলজেরিয়ার যুদ্ধে সহায়তার জন্য ফরাসি সৈন্যদল গঠন করেন।
১৮৭৬ : বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল প্রথম টেলিফোন কল করেন।
১৯১০ : চীন আনুষ্ঠানিকভাবে দাসপ্রথা বিলুপ্ত ঘোষণা করে।
১৯২০ : স্বায়ত্তশাসন আইন পাসের মাধ্যমে আয়ারল্যান্ডকে দুই ভাগে বিভক্ত করা হয়।
১৯৩৩ : জার্মানির ডাকাউতে প্রথম বন্দিশিবির বা কনসেন্ট্রেশন ক্যাম্প খোলা হয়।
১৯৪৫ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি যুদ্ধবিমান টোকিওতে বোমাবর্ষণ করলে ১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়।
১৯৫৯ : তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক তিব্বতি অভ্যুত্থান শুরু হয়।
১৯৬৯ : মার্টিন লুথার কিং হত্যার দায়ে জেমস আর্ল রে কে ৯৯ বছরের কারাদণ্ড দেয়া হয়।
জন্ম
১৯৩৬ : সেপ ব্ল্যাটার, ফিফার সাবেক সভাপতি।
১৯৭১ : জন হ্যাম, মার্কিন অভিনেতা।
১৯৮১ : সামুয়েল ইতো, ক্যামেরুনের প্রখ্যাত ফুটবলার।
১৯৮৩ : কেরি আন্ডারউড, মার্কিন সংগীতশিল্পী।
মৃত্যু
১৯৪৮ : জেল্ডা ফিটজেরাল্ড, প্রখ্যাত মার্কিন লেখিকা।
১৯৮৫ : কনস্ট্যান্টিন চেরনেনকো, সোভিয়েত ইউনিয়নের সাবেক রাষ্ট্রপ্রধান।
১৯৯৮ : লয়েড ব্রিজেস, মার্কিন অভিনেতা।












